| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পরে ব্লগে ঢুকে সব পোস্টগুলোর হেডিং পড়তে পড়তে সাগর-রুনি দম্পতির নৃশংশ হত্যার ৩৭৬ দিন পার হলেও দেশবাসী এখনও অন্ধকারে রয়েছে এরকম একটা স্টিকি নোট দেখতে পাই। স্টিকি নোটটি সকল ব্লগারেরই নজরে পড়ার কথা। সেজন্য ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
নোটটি দেখার পরে আমার কৌতুহল - শাহবাগের গণজাগরণের প্রজন্ম মঞ্চ থেকে সরকারের প্রতি 'সাগর-রুনি হত্যার বিচার চাই' এই মর্মে এখনি একটি সর্বজনীন আহ্বান জানানো যায় কিনা সন্মানিত সকল ব্লগারের কাছে পরামর্শ চাই। যেহেতু এই গণজাগরণের পেছনে ব্লগারদের শক্ত ও অগ্রণী ভূমিকা রয়েছে বলে আমরা সকলেই জানি, আমার বিশ্বাস দল মত নির্বিশেষে সকল ব্লগাররা 'হ্যাঁ ভোট' দিয়ে এই দাবী প্রজন্ম চত্বর থেকে ঘোষণার পক্ষে থাকবেন। ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩
আবু তাশফীন বলেছেন: সাংবাদিক দম্পতির নৃশংশ হত্যা গত এক বছরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আমার এই আহ্বানে সকলে একমত হবেন আশা করি।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: কিসের জন্য সবাই আন্দোলন করছে সেটা তো বোঝেন নাকি?
শাহবাগ যা বলদ কোনখানকার !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৪
আবু তাশফীন বলেছেন: ভাই, বাইরে থাকার কারনে শাহবাগ যেতে পারছিনা।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০
ইব্রাহিম মন্ডল বলেছেন: শাহবাগ-লীগ নাম ধরণ করলে সাগর-রুনীর বিচার চাওয়ার হিম্মত তাদের থাকবে না। নেইও। শুধু শুধু সময় অচয় করছেন।
ওরাতো একটি বিতর্কিত ট্রাইব্যুনালের কাছে আবার যুদ্ধাপরাধীর বিচার দাবী করছে। বিরোধী দল বহু আগে এই ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছে। তারা যা বলেছিল সেটাই হচ্ছে। এটি বিতর্কিত ট্রাইব্যুনাল বলেই একজন খুনীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। আর অন্য জনকে ফাসি। এসব যে হবে আগেই অনুমান করা গেছিল। এখন মাঝখানে আওয়ামী লীগ ফাপরে পড়ে তাদেরকে সার্থন জানাচ্ছে। ওরা আওয়ামী চাল গিলতে বসেছে।
এই বিভ্রান্তির মধ্যে সাগর-রুনীকে তারা গ্রহণ করবে না। কারণ তারা ক্রমশ আরো বিভ্রান্তির দিকে যাবে। মুখে বলছে অহিংস। কাজেকর্মে সহিংস। এরা নিজেকে গান্ধী। কখনো পড়ে দেখেছে মহাত্মাগান্ধীর আত্মজীবনী।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬
আবু তাশফীন বলেছেন: আপনি বলেছেন, 'এই বিভ্রান্তির মধ্যে সাগর-রুনীকে তারা গ্রহণ করবে না। কারণ তারা ক্রমশ আরো বিভ্রান্তির দিকে যাবে। '
--> আমার মনে হয়, সত ও দেশপ্রেমিক সকলে সাগর-রুনি হত্যার বিচার চাইবেন।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৪
ইব্রাহিম মন্ডল বলেছেন: বন্ধু, আমি তো বিচার চাই। কিন্তু কোন বিচার? সেই বিচারের খবর শুনেছেন? এক লোক বলতো বিচার মানি তালগাছ আমার। তাছাড়া আমাদের দেশের মানুষদের মধ্যে বিচার আর অবিচারের ব্যবধান বোঝার ক্ষমতাই নেই। তবু রাষ্ট্র যখন একটা আছে এর অধীনে বিচার হওয়া জরুরি বলেই মনে করি। এটা নিরূপায় হয়েই বলতে পারেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৮
আবু তাশফীন বলেছেন: সাগর-রুনি হত্যার বিচার সহ এরকম সকল 'আপাত: অরাজনৈতিক' ইস্যুতে সকলকে একসাথে আন্দিলন করতে হবে।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩
ইব্রাহিম মন্ডল বলেছেন: তাহলে আপনার সঙ্গে একমত : আসুন সাগর রুনি নিয়ে ক্যাম্পেইন করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
আবু তাশফীন বলেছেন: কিভাবে করা যায়? সকল ব্লগার এক হলে হয়ত: শাহবাগের ব্লগ নেতৃত্ব বিষয়টা গুরুত্ব দিতেন।
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৩
ইব্রাহিম মন্ডল বলেছেন: ওদের সাথে যাদের যোগাযোগ আছে তাদের সঙ্গে কথা বরে দেখুন। তবে আমার সন্দেহ রয়েছে তারা সেটা আমলে নেবে কি না। কারণ সাগর-রুনী হত্যাকাণ্ডকে তারা মানবতাবিরোধী কর্মকাণ্ড ভাবে কী না আমার যথেস্ট সন্দেহ রয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
আবু তাশফীন বলেছেন: ভাই আমি বাইরে থাকি, ওনাদের কারো সাথে যোগাযোগ নেই। তাই এখানে লিখলাম, যাদি তাঁদের নেক নজর পরে!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯
বিডি ফুল বলেছেন: এই সব দাবী নিয়ে এখানে আসতে হবে কেন? শাহবাগে যান দেখি কত সাহস!!
সাগর রুনির বিচার হবে মনে হয় আরো ৪০ বছর পরে সে দাবী আবার শাহবাগে উঠবে,
কারন এই জাতি ৪০ বছর পর পর জাগে!!