নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো নতুন কিছু নতুন করে ভাবি,ভুলে যাই হানাহানি

আমি অচিন পাখি,অচিনই থাকতে চাই

অচিন পাখি ২৮

আমি আমার মা ও দেশকে ভালবাসি

অচিন পাখি ২৮ › বিস্তারিত পোস্টঃ

অগ্রণী ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

০১ লা জুন, ২০১৩ রাত ১:২১

অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ব্যাংকের চেয়ারম্যানও এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে।ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল, বিকেল তিনটা ৫০ মিনিটে তিনি এ ধরনের অভিযোগ পেয়েছেন। তার হাতে ফাঁস হওয়া প্রশ্নের যে কাগজটি এসেছিল সেটির সঙ্গে প্রশ্নের মিল পাওয়া গেছে। তিনি বলেন, ‘বেলা আড়াইটার দিকেই পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রশ্ন পাঠানো হয়। সেখান থেকে প্রশ্ন ফাঁস হতে পারে।’ পরীক্ষা বাতিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হুট করেই পরীক্ষা বাতিল করা সম্ভব নয়। এ বিষয়ে পরিচালনা পর্ষদে আলোচনা করা হবে। এ ছাড়া বিষয়টি তদন্ত করাও জরুরি। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.