| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচিন পাখি ২৮
আমি আমার মা ও দেশকে ভালবাসি
নারায়গঞ্জের সাত খুন আর সাধারন নাগরিকের ভাবনা
সাধারন নাগরিক
সরকারকে ধন্যবাদ। কিছুটা ধীরে হলেও অভিযোগের তীর যাদের দিকে, সেই র্যাবের তিন কর্মকর্তাদের গ্রেফতার হয়েছেন। এক প্রভাবশীল মন্ত্রীর মেয়ের জামাতা হওয়ার পরেও ছাড় দেয়া হয়নি র্যাবের এক কর্মকর্তাকে। কিন্তু গভীর উদ্বেগের সাথে দেশে জনগন লক্ষ্য করছে, এ ঘটনা মূল্ হুতা নূর হোসেন এখনও আটক কিংবা গ্রেফতার কোনটিার খবরই আমরা পাইনি।
কি হল নূর হোসেনের?কোথায় গেলেন? ঘটনার দিনও যিনি স্থানীয় এমপির সাখে দেখা করেছেন। তিনি উধাও! কিভাবে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এর আগে জঙ্গী কিংবা সন্ত্রসীদের গ্রেফতার করেছে। অনেক বড় ধরনের ঘটনার তদন্ত করেছে। কিন্তু নূর হোসেনকে ধরতে পারছেনা কেন?
গুঞ্জন উঠেছে গুমকারী সেই নূর হোসেনই কি আবার গুম হয়ে গেলেন নাতো! আরও সত্য প্রকাশ পেয়ে যাবে সেই ভয়ে কি নূর হোসেন কে আবার মেরে ফেলা হয়েছে। না কি কারও সহায়তায় দেশে ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে নিরাপদ কোন আশ্রয়ে। যাই হোক প্রধান মন্ত্রী বক্তব্যে প্রতি যদি বিশ্বাস রাখি তবে বলতে যেখানেই থাকুক নূর হোসেন গ্রেফতার হবেই। সেখানে সামরিক বাহিনী এত বড় বড় কর্মকর্তাদের চাকরী গেল, সেখানে এক নূর হোসেন নামের সন্ত্রাসী,চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী,নারী পাচার কারীসহ নানা অপকর্মীকে গ্রেফতার করতেই হবে। তা না হলে অনেক ঘটনাই চাপা পড়ে যাবে কালে গর্ভে। মিডিয়া একদিন থেমে যাবে। জড়িতা ছাড়া পাবে আর কাদঁবে শুধু সেই সাত পরিবারে সদস্যরা।
©somewhere in net ltd.