| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচিন পাখি ২৮
আমি আমার মা ও দেশকে ভালবাসি
মিনিট দশেক আগেই আকাশ ভেঙ্গে বৃষ্টি ভিজিয়ে দিয়েছে সব কিছূ। স্নিগ্ধর শোবার ঘরের জানাল ধারে বসা। ওপারে আকাশে রংধনুর বর্ণ ছটা অনেকের মনকে রাঙিয়ে দিলেও, তাকে পারেনি । জানালার বৃষ্টির জলে ভিজে পচঁতে শুরু করেছে। জং ধরেছে জানা শিকে। তাতে হাতেই এখন আর রাখা যায় না। এইতো কিছু দিন আগেও নতুন লাগিয়ে দিয়ে ছিল। সময়ের আর্বতে তা অল্প অল্প করে ক্ষয়ে যাচ্ছে। যেন আমার জীবনের মত! শুরুটা হয়েছে অনেক প্রতিভা আলো ছড়িয়ে। আজ তা ফিকে হয়ে যাচ্ছে। চোখ ছলছল,ভারী হয়ে আসছে বুক। কথা বের হচ্ছে না। কিন্তু খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। মাঝে কয়েক ফোটা অশ্রু জল তার লুঙ্গির উপর পড়ল। স্নিগ্ধ ভাবল চোখে জলটাও ধরে রাখতে পারলাম না!
সবার জীবনেই “না” ব্যাপারটি থাকে। কিন্তু স্নিগ্ধর জীবনে “না” কেন জানি একটু বেশী থাকে। স্নাতক শেষ করবার আগে মনে হত পাশ করলেই হইতো কিছু একটা হবে। কিন্তু কই! মার্স্টাস শেষ হতে চললেও নিজের কোন কূল কিনারা হয়নি। কি হবে? কি সামনে অপেক্ষা করছে? মাকে ভাল রাখার জন্য,ছোট ভাইকে প্রাইভেট দেবার জন্য, সহপাঠি প্রেমিকার মা-বাবাকে বুঝানোর একটা চাকরী। কিন্তু হচ্ছে না।
বাস্তবার এক নিঠুর আজ স্নিগ্ধ। ভালবাসার মানুষটির ইদানিং প্রায়ই বলে কিছু এটা কর। আমি আর পারছি না। মা- বাবা আমিতো আর কষ্ট দিতে পারছি না। আমার কারনে তারা বহুদিন ধরে কষ্ট পাচ্ছে। আমার বয়সের সাথে মাত্র কয়েক বছরের পার্থক্য আমার বোন তিনটি,বলে স্নিগ্ধর প্রেমিকা মালঞ্চ। হেলেনা আমার দুই বছরের ছোট। আর জমজ মেরিনা আর অথই হেলেনার এক বছরের ছোট। ওরাও পড়ে বিশ্ববিদ্যালয়ে। আর কত দিন নিজেকে সবার বিপরীতে ধরে রাখা যায়। পরিবার থেকে সেই কবে থেকে বিয়ে দিতে চাচ্ছে!
মা বলছে কিছু একটা কর। তোর যে অবস্থা দেখছি তাতেতো মনে হচ্ছে তুই নিজেই ভাত পাবি না। আমাকে কি করবি। ছোট ভাইটা এসএসসি পরীক্ষা দিবে,তোর একটা প্রাইভেট দেয়া দরকার। তোদের আর তোর বোনকে সেই ছোট বেলা থেকেই দিয়েছিলাম। কিন্তু ওকে তো এখন দিতে হবে।
ভাবছে স্নিগ্ধ কি করবে টিউশনীতে যে টাকা পায় দিয়েতো কোন করমে নিজেই চলে। বিয়ে করতে হবে দুই মাসের মধ্যে। আর ভাইয়ের পরীক্ষার তিন মাস। আর তা না হলে ছয় বছরের প্রেমিকাকে পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। যাকে ছাড়া একটি দিন আর একটি বিকেলেও কাটেনি তাকে বাদ দিয়ে জীবন কী কাটাতে পারবো! আর ছোট ভাইয়ের ফলাফল খারাপ হবে। মায়ের অফুস্ট অভিশাপ সঙ্গে হতে পারে জীবনের। ভাই না পাওয়া যন্ত্রণা কি কম?...........চলবে
©somewhere in net ltd.