নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ও অন্যান্য জীবজন্তুর মধ্যে পার্থক্য হচ্ছে চিন্তা। আর এই চিন্তা দিয়ে সঠিক সিদ্ধান্তে আসা যায় সেটাই হচ্ছে আলোকিত চিন্তা।

আলোকিত চিন্তা

আলোকিত চিন্তা হচ্ছে সর্বোত্তম চিন্তা। এ চিন্তার মাধ্যমে সটিক সিদ্ধান্তে আসা যায়।

আলোকিত চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কি চিন্তা আর করবেন!

১৫ ই মে, ২০১৭ রাত ১০:৩২

নিউজ:
"ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু"
"ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে আজ সোমবার এক ছাত্রের মৃত্যু হয়েছে। জনি নামের ওই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষে পড়তেন।
আজ সকালে জনি ও তাঁর বন্ধু মশিউর পুকুরে গোসল করতে যান।
মশিউরের ভাষ্য, গোসল করতে নেমে পুকুর সাঁতরে পার হতে চান জনি। সাঁতরে মাঝপুকুরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাঁচার জন্য তিনি সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। মশিউরের নিজের অবস্থা ভালো ছিল না বলে তিনি বন্ধুকে বাঁচাতে যেতে পারেননি। পুকুরের আশপাশে অনেকে দাঁড়িয়ে থাকলেও তাঁরা কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি।
হলের ছাত্রদের ভাষ্য, হইচই শুনে তাঁরা এগিয়ে গিয়ে দেখেন জনি পানিতে তলিয়ে গেছেন। খবর পাওয়ার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জনিকে উদ্ধার করে বেলা ১১টার দিকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, পুকুর থেকে উদ্ধার করে ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।".......................

আসলে, এরকম হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশে পাশে। জনি নামক ছেলেটি যখন সবার নিকট সাহায্য চাচ্ছিল, "আমাকে বাচাও, আমাকে বাচাও".. তখন লোকজন না বাচিয়ে তার মৃতূ্যর সাক্ষী হলো এবং তাকে পুকুরে ডুবতে দেখল। যখন খাদিজা নামক মেয়েটিকে বদরুল কুপায়, তখন মেয়েটিকে না বাচিয়ে আমরা তার তামাশা দেখি বা ভিডিও করি ফেসবুক বা ইউটিউবে দেওয়ার জন্য।

আসলে, সমাজের কিছু মানুষ থাকে যাদের চিন্তা থাকে, "নিজে বাচলে বাপের নাম"... অথচ, জনির অবস্থানে সেই মানুষটিও থাকতে পারত... সেই খাদিজার জায়গায় অন্যজনও থাকতে পারত... তাদের মধ্যে একই বা অন্য কোন ঘটনা ঘটতে পারে আগামীতে যারা চেয়ে চেয়ে জনিকে মৃতু্যর কোলে ঢলে পড়া দেখছিল... যারা খাদিজাকে কুপানোর দৃশ্য দেখছিল...
আসলে, আমরা চিন্তা করি নিজের অবস্থান থেকে সবদিকের অবস্থান বিবেচনা করে চিন্তা করি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.