| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াতে বসবাস করবে এমনভাবে যেন তুমি একজন মুসাফির বা পথ অতিক্রমকারী পথিক।--বুখারী শরিফ
যারা ৭১ এ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিচার আমিও চাই, চাই তাদের ফাসি। কোন যুদ্ধাপরাধি যেন বাচতে না পারে।
কিন্তু যারা ব্লগার রাজিব কে শহীদের মর্যাদা দিয়ে দিচ্ছে, যারা রাজীবের জানাযা পড়েছে, যারা রাজিবকে ধর্মীয় রীতি মেনে কবর দিয়েছে তারা রাজিবের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেননা রাজিব কখনো এগুলিতে বিশ্বাসি ছিলনা যা তার লেখা স্টেটাস দেখলে সহজেই অনুমান করা যায়।
যারা বলেন রাজিব বা নাস্তিক বিরুধী হলেই মুক্তিযুদ্ধ বিরুধী। তাদের ধারণাটা নাস্তিকদের সাথে পুরাপুরিই মিলে তাতে কোন সন্দেহ নেই। কেননা রাজিবরা আমাদের ধর্ম, আমাদের প্রাণের প্রিয় নবীজি কে নিয়ে এমন এমন লেখা লিখেছে যে গুলি পড়লে কোন মুসলমানই ঠিক থাকার কথা নয়। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা আনা বোকামি। কেননা মুক্তিযুদ্ধারা আল্লাহর নাম নিয়ে নামায পড়ে পাকিস্থানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। এখনো আমার দেখা মুক্তিযুদ্ধাদের মূখে দাড়ি, নিয়মিত নামায পড়তে দেখি। কিন্ত রাজিবরা মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মকে কটাক্ষ করতে দেখলে মুসলমান হিসেবে আমার অনুভূতিতে আঘাত লাগে।
সহীহ বুখারিতে রয়েছে " মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে মুহাম্মদের আত্তা সেই সত্তার কসম কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমীন হতে পারবেনা যতক্ষন না সে আমাকে ভাল বাসবে তার সন্তান, পিতা-মাতা, এমনকি তার নিজের প্রাণের চেয়েও বেশি"
আমি ধর্মে বিশ্বাসি তাই রাসূলের প্রতি আমার ভালবাসাটাও তেমন। এরই প্রেক্ষিতে রাসূলরে প্রতি ন্যাক্ষারজনক কথা শুনলে নিজের কাছে খুব খারাপ লাগে।
যারা শুধু মাত্র শাহবাগ চত্ত্বরে রাজিবরা (কিছু নাস্তিকরা) অংশগ্রহন করার কারনে তাদেরকে নিরলস সমর্থন দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তারা এ প্রজন্মের চেতনাকে কুলসিত করতেছেন। কারন শাহবাগ চত্ত্বরে হাজারো তরুণরা একত্রিত হয়েছে একটি মহান উদ্দেশ্যে "সকল যুদ্ধাপরাধিদের বিচারের দাবীতে" সেখানে কিছু ধর্ম বিদ্ধেষি নাস্তিকদের কারনে তা কুলসিত হতে পারেনা।
কেহ যদি আমার বাবার হত্যাকারী হয়, আমার বোনকে অপমানকারী হয়, শুধু শাহবাগ চত্তরে আসার কারণে আমি তার পক্ষ নিতে পারবনা। তেমনি আমার ধর্মকে যে বা যারা কটাক্ষ করে যারা আমার নবীর ব্যাপারে ন্যাক্কার জনক মিথ্যা বলেছে, শুধু শাহবাগ চত্বরে আসার কারণে আমি তাদের পক্ষ নিতে পারিনা।
ধর্ম বিদ্ধেষিগণ ব্যতিত শাহবাগ চত্বরের সকল তরুণদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। মহান আল্লাহ যেন তোমাদের আখাংখাকে কবুল করে নেয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নাম বলা যাবে না বলেছেন: এই ব্লগটি হয়ত মিথ্যা কিন্ত ফেইসবুক, আমার ব্লগ, এমনকি এই ব্লগেও রাজীবের কুরুচি পূর্ণ মন্তব্য আমি নিজ চোখে দেখেছি। তাই আমার মনে হয় তাকে জোর করে আস্তিক বানানোর কোন মানে হয়না।
তবে এভাবে তাকে কাপুরুষের মত হত্যা ও আমার পছন্দ নয়। এব্যাপারে আইনের আশ্রয় নেয়া যেত।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
আমিতপু বলেছেন: আপনার সাথে একমত। কিন্তু কে শোনে কার কথা।
নিজেদেরকে মুমিন বলে দাবিকারিরা আদা-জল খেয়ে ধর্ম রক্ষার নামে গীবত আর মিথ্যাচার করতে নেমে গেছে।
অন্য দিকে প্রজন্ম চত্বর থেকে জামাত-শিবির নিষিদ্ধ চাওয়ার বদলে দাবী করছে- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে (আমি বুঝি না জামাত কোন দিক থেকে ধর্মভিত্তিক হয়?? )।
আমার ভয় হচ্ছে, যারা শাহবাগ আন্দোলনকে বিভাজিত করতে চায়, তারা হয়ত সফল হতে যাচ্ছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
নাম বলা যাবে না বলেছেন: সহমত আপনার সাথে
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
সৌরভ ওয়াহিদ বলেছেন: আবার ধর্মকে হাতিয়ার করতেছেন কথায় কথায় মানুষের কাছে সব ব্যাপারে ধর্ম কে অপব্যবহার করার কারনে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে ।
সকল রাজাকারদের ফাসী চাই একজন বাংলাদেশী হিসেবে দাবী এখানে হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক প্রসঙ্গ থাকা ঠিক নয় ।
সবার আগে দেশ প্রেম ...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
নাম বলা যাবে না বলেছেন: রাজাকারদের ফাসি আমিও চাই, এটা শুধু নাস্তিকদের দাবী না। আর সবার আগে আমার ধর্ম, আমার ঈমান। আর আমার ধর্মই আমাকে শিক্ষা দিয়েছে "দেশপ্রেম ঈমানের অঙ্গ"
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
শৈলজ বলেছেন: জনাব লেখক ইনিয়ে বিনিয়ে আপনি যা বলতে চেয়েছেন তা আর যাই হোক ইসলাম সাপোর্ট করেনা, শুধু তাই না ৭১ সালে পাকহানাদার ও তার দোসর রাজাকার আলবদর যা করেছিল ইসলামের নামে তা ইসলাম সমর্থন করেনা, আরো করেনা আপনি যা বলছেন। রাজীবকে নাস্তিক বানিয়ে তার হত্যাকে জায়েজ করতে চাইছেন তো ! সেটা আর এ মাটিতে সফল হবে না। আপনাকে একটি প্রশ্ন করি একজন মানুষ যদি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে তাতে কি ইসলাম ধর্মের এ্যাতটুকু ক্ষতি হয়? আর কটাক্ষকারীকে গলা কেটে হত্যা করতে হবে এটা উসলামের কোথায় আছে? আপনি নবী করিম (স
এর কথা বলছেন তার কি আদর্শ ছিল এমন যে তার বিরুদ্ধচারীকে তিনি হত্যা করতেন বা তাকে হত্যার নির্দেম দিতেন সাহাবাদের। মোটেই না । তিনি তা করতেন না বরং তিনি তার মহত্ত দিয়ে বিরুদ্ধচারীর দূর্দিনে পাশে দাড়াতেন।
আর আপনারা কি করছেন ধর্মকে নিয়ে একবার নিজের কাছে প্রশ্ন করুন? আশা করি উত্তর পাবেন। আশাকির বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে বিরত থাকবেন।
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
নাম বলা যাবে না বলেছেন: ৭১ এ পাকিস্তানি নরপশুরা যা করেছে তা ধর্ম কখনো সাপোর্ট করেনা। আপনি যদি কোন ধর্মের নাম নিয়ে অপকর্ম করেন তাহলে তার দায়ভার ধর্মের না। এটা একান্তই আপনার।
রাজিব হত্যা জায়েজ এটা আমি কোথাও বলিওনি এবং বলবও না। আমার ১ নং জবাবে আপনি দেখতে পারেন।
এভাবে তাকে কাপুরুষের মত হত্যা ও আমার পছন্দ নয়। এব্যাপারে আইনের আশ্রয় নেয়া যেত।
আমি শুধু তাদের মুখোশ খুলে দিতে চাই, যারা বিভিন্নভাবে ধর্মকে আঘাত করে।
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
নকি৬৯ বলেছেন: ইসলাম ধর্ম আমাদের শেখাই কিভাবে দেশ প্রেম করতে হয়। নবিজি হিজরত করার সময় বারবার পেছন ফিরে তাকিয়েছেন আর চোখের পানি ফেলেছেন, আমাদের ধর্মেই বলা হয়েছে "দেশ প্রেম ইমানের অংগ " আমার মনে হয় ধর্ম থেখে দুরে সরে যাওয়াতেই আজ আমাদের এই অবস্থা। ইসলামই সবচেয়ে পরিপুর্ন ধর্ম এই কথা শুধু আমরা বলিনা অনেক বিধর্মিই এ কথা স্বিকার করে, তারা আমাদের কোরআন নিয়ে রিতিমত গবেষণা করে আর কিছু মানুষ (???), ধিক্কার এদের...
মহান আল্লাহ সবাইকে হেদায়াত করুন...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
নাম বলা যাবে না বলেছেন: সহমত আপনার সাথে
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
আজিজ বাংলাদেশী বলেছেন: যে ব্লগটি থাবা বাবার নামে প্রচার করা হয়েছ তা সম্পুর্ন মিথ্যা
Click This Link