| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরসিংদীর পোলা।
আমি ঘুমাই।সারাদিন ঘুমাই।রাতে ঘুমাই।দিনে ঘুমাই।খেতে খেতে ঘুমাই। বসে বসে ঘুমাই। দাড়িয়ে দাড়িয়ে ঘুমাই।পড়তে পড়তে ঘুমাই। লিখতে লিখতে ঘুমাই। আহহহহহহহ্ ঘুম আর ঘুম।
ধাঁধা-১৪১
পারলে বলেনত দেখি – চামড়ার বন্ধুক হাওয়ার গুলি, মারে ঠুস ঠাস। এইটা কি?
ধাঁধা-১৪২
দেখে এলাম মিয়া বাড়ির হাটে
এক ছেলে দুই মায়ের পেটে।
বলেন দেখি কি??
ধাঁধা-১৪৩
পারলে বলেনত দেখি – সমুদ্রতে জন্ম আমার থাকি সবার ঘরে। একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে। এইটা কি?
ধাঁধা-১৪৪
উড়তে পাখি ঝুমুর ঝুমুর,
বসতে পাখি ধাঁধাঁ,
আহার করতে যায়রে পাখি,
লেজ থুয়ে যায় বাধা।
ধাঁধা-১৪৫
পারলে বলেনত দেখি – বার মাসের মেয়ে তের মাস গেলে গন্ডায় গন্ডায় জন্ম দেয় অগনন ছেলে। এইটা কি?
ধাঁধা-১৪৬
পারলে বলেনত দেখি – এই আছে এই নাই, ডাক দিয়ে ভয় দেখায়। এইটা কি?
ধাঁধা-১৪৭
মন দিয়ে পড়ুন
মাসের হিসাব করুন
খ্রীষ্টিয় সেই মাস
জীবনের উচ্ছ্বাস
উল্টা থেকে গুণুন
একাদশে থামুন
বলুন দেখি কী
আসলো বুঝি ফাগুন
না পারলে তাই
বুদ্ধু হবে ভাই
ধাঁধা-১৪৮
পারলে বলেনত দেখি – হারাইলে খুজিঁ পাইলে নেইনা তারে। এইটা কি?
ধাঁধা-১৪৯
বরষা থেকে ব কে নিয়ে
ইত্যাদিতে রাখুন
ই এর আগে ব বসিয়ে
দুই অক্ষর কাটুন
প্রথম দিকের দুই অক্ষর
রাখুন হাতের কাছে
দিন জুড়ে তাই মেলার আগে
বুদ্ধি করে পাছে
বলুন দেখি কী পাওয়া যায়
ছন্দ দোদুল দোলে
না পারলে নেই উপহার
শুধুই বুদ্ধু হলে।
ধাঁধা-১৫০
পারলে বলেন্তো দেখি- ঘরের পিছে গাই, এক বয়ানে নাই। এইটা কি?
আগের পর্ব
১৮ ই জুন, ২০১২ রাত ১২:৫৭
নরসিংদীর পোলা। বলেছেন: উত্তর সঠিক।
আপনার ঠিকানায় গিফট ভাউচার পৌছে দেয়া হল।
ধন্যবাদ।
২|
১৮ ই জুন, ২০১২ সকাল ১১:৪০
sushama বলেছেন: ১৪৯.বইমেলা
১৯ শে জুন, ২০১২ সকাল ৮:০২
নরসিংদীর পোলা। বলেছেন: সঠিক।
৩|
১৮ ই জুন, ২০১২ সকাল ১১:৪১
sushama বলেছেন: ১৪৭. ফেব্রুয়ারি
১৯ শে জুন, ২০১২ সকাল ৮:৪১
নরসিংদীর পোলা। বলেছেন: সঠিক।
৪|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:০৩
খাই দাই গান গাই বলেছেন: ১৪৬। বজ্র
৫|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:১৫
মাক্স বলেছেন: প্রোফাইল দেইখ্যাইতো ঘুমাইয়া গেলাম![]()
৬|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:২৪
আমি তুমি আমরা বলেছেন: পুলাপানরে সব শিখায় দিছি।তারাই জবাব দিয়া যাইব ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১২ রাত ১২:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: ধাঁধা-১৪১
পারলে বলেনত দেখি – চামড়ার বন্ধুক হাওয়ার গুলি, মারে ঠুস ঠাস। এইটা কি?
উওর ঃ পাদ
---------------------------------------------------------------
ধাঁধা-১৪২
দেখে এলাম মিয়া বাড়ির হাটে
এক ছেলে দুই মায়ের পেটে।
বলেন দেখি কি??
উওর ঃ দরজার খিল
-----------------------------------------------------------
ধাঁধা-১৪৩
পারলে বলেনত দেখি – সমুদ্রতে জন্ম আমার থাকি সবার ঘরে। একটু পানির পরশ পেলে যাইগো আমি মরে। এইটা কি?
উওর ঃ লবন
-------------------------------------------------------------
ধাঁধা-১৪৮
পারলে বলেনত দেখি – হারাইলে খুজিঁ পাইলে নেইনা তারে। এইটা কি?
উওর ঃ রাস্তা বা পথ
---------------------------------------------------------