নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় বাংলা আদনান বাংলাদেশী

নিজের সম্পর্কে কিছুই বলার নাই আমি খুবই কট্টর শাহবাগপন্থী।তবে সবার সাথে বন্ধুত্ব রাখতে পছন্দ করি।এইবার এইচএসসি দিলাম। নিয়মিত নামায পড়ি। আমি তাদের ঘৃণা করি যারা আমার ধর্মকে প্রতিনিয়ত আপমান ও অবমাননা করে চলছে।খুবই খারাপ লাগে যখন দেশের জন্য কিছু বলতে গেলে আশেপাশের মানুষ "আওয়ামীলীগ"ট্যাগ দেয়

জয় বাংলা আদনান বাংলাদেশী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশঃফিক্সিং এবং আশরাফুল

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫





বাংলাদেশের আশার ফুল আশরাফুল।আমাদের ক্রিকেটের উন্নতি,আগ্রগতি যাদের হাত ধরে হয়েছে আশরাফুল তাদের মধ্যে অন্যতম।কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে অথবা ২০০৭ বিশ্বকাপে সাউথ আফ্রিকার িবপক্ষে করা ৮৫ রান এখনো মনে পড়ে।বাংলাদেশ যখন জিতেছিল তখন পাগলের মত চিৎকার করছিলাম আশরাফুল আশরাফুল বলে।এরপর তাঁকে টীমের অধিনায়ক করা হল।সবারই খারাপ দিন আসে,তাঁরও এসেছিল।তারপরও তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন ।বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।



চাঁদেরও কলঙ্ক থাকে,হয়ত সেকারনেই ফিক্সিং এ জড়িয়ে পড়েছে আশরাফুল।গত ৪ মাস আগে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল)।ওই খানে ২ টি ম্যাচ নিয়ে আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ উঠল,কখন যখন আইপিএলের ফিক্সিং নিয়া সারা বিশ্ব আলোড়িত।



ফিক্সিং এর অভিযোগ স্বীকার করে আশরাফুল যে সৎ সাহসের পরিচয় দিয়েছে তা অতুলনীয়।তিনি ইচ্ছা করলেই তো সব অস্বীকার করতে পারতেন,কিন্তু তিনি তা করেননি।



যে ম্যাচ গুলা নিয়ে ফিক্সিং হল,তা তো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচও ছিলনা।আর ফিক্সিং তো একার পক্ষে সম্ভব

হয়না,আরো অনেকের সাহায্য লাগে।তাহলে কেন আশরাফুল একা শাস্তি পাবে,বাকিদের কেন হবে না???বোর্ড এই ব্যাপারে কোনো কিছুই করল না???

বিপিএল ৪ মাস আগে শেষ হলেও,বোর্ড কেন তদন্ত করলনা???তার মানে বোর্ড এইখানে ব্যার্থ??!!

তাহলে তো বোর্ডের কর্মকর্তা দেরও শাস্তি হওয়া প্রয়োজন।



জিম্বাবুয়ে সফরের সময় আশরাফুল তো ঠিকই ৩৩ লাখ টাকার মায়া ছেড়ে দেশের হয়ে খেলতে গিয়েছিলও,কেন তখন কি তাঁর দেশপ্রেম ছিলো না।



হ্যাঁ আইনের চোখে সবাই সমান,অপরাধী যেই হোক না কেন,তাকে শাস্তি পেতেই হবে।

কিন্তু আশরাফুলের ব্যাপারওটা আলাদা,আমাদের ক্রিকেট টিমে তাঁর অবদানের কথা স্মরণ করে,তাঁর শাস্তি লাঘব করা উচিত।এটি আমাদের দেশে প্রথম তাই অন্তত তাঁকে একবার সুযোগ দেওয়া আমাদের কর্তব্য



কারন পাপকে ঘৃনা করা যায়,পাপীকে নয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.