নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য

আদ্রে

আদ্রে › বিস্তারিত পোস্টঃ

মুভিঃ Death at a Funeral (2007)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৪





||

ডেথ অ্যাট এ ফিউনারেল, কয়েকজনকে ব্ল্যাক কমেডি মুভির লিস্ট করতে দিলে যে মুভিটার নাম প্রায় সবার লিস্টেই কমন, থাকবেই এটা।



ব্ল্যাক কমেডি কি জিনিস বাহে? ব্ল্যাক বা ডার্ক মুভি জানি, কমেডি মুভিও জানি, ব্ল্যাক কমেডি... এটা কি? এটা ব্ল্যাক বা ডার্ক ও কমেডি মুভির মিশ্রণ? কাইন্ড অফ। এটাকে কমেডি ও স্যাটায়ারের সংমিশ্রণ বলা যায়। ফ্রেন্স মুভিতে এটাকে ফিল্ম নয়ার এর মতন একটা টার্মও দেওয়া হয়েছে হিউমার নয়ার !



বুঝবো কীভাবে একটা মুভি ব্ল্যাক কমেডি? এ নিয়ে ছোট ভাই ফিরোজের সাথে একদিন কথা হয়েছিল, ওর ফ্রেন্ডের বরাত দিয়ে যেটা বলেছিল আমার খুব পছন্দ হয়েছে, 'একটা মুভি যেখানে এমন সব সিক্যুয়েন্স থাকবে যা দেখে সাধারণভাবে হাসি পাবার কথা না কিন্তু হাসি আসবে, তাকে ব্ল্যাক কমেডি মুভি বলে।' কীরকম? উদাহরণ হিসেবে ডেথ অ্যাট এ ফিউনারেল মুভিটাই নেই। একটা ফিউনারেলের কথা মনে এলে স্বাভাবিকভাবে শোকের ছায়া চলে আসে। কারো একজনের দুঃখভারাক্রান্ত চেহারা মনের মধ্যে আসে। এরকম পরিস্থিতিতে হাসবার মতন এলিমেন্ট বের করা হয়েছে এই মুভিতে। এটাকেই ব্ল্যাক/ডার্ক কমেডি বলে।



অ, তাহলে বুঝি এইরকম সিরিয়াস শব্দের সমন্বয়ে যে মুভির নাম, যেখানে শুরু এবং শেষ মৃত্যু সম্পর্কিত [ডেথ এবং ফিউনারেল শব্দ দু'টি দ্রষ্টব্য মুভির নামের মধ্যে] সেখানে হিউমার দেখানো হয়েছে! হ্যাঁ, সেটাই। তবে এ নিয়ে গিলটি ফিল করবার কিছু আসলে এখনই সরে পড়া উত্তম হবে ঁ_ঁ



মুভিতে ওপেনিং ক্রেডিট শুরুই হয় বিজার, ফানি এলিমেন্ট দিয়ে। কিরকম? একটা এনিমেশন সিক্যুয়েন্স, যেখানে একটা চলমান কফিন দেখানো হয় যা কিনা একটা ম্যাপের উপরে দিয়ে চিহ্নিত রাস্তা দিয়ে যাচ্ছে। এখানেই ফানি এলিমেন্টের প্রয়োগ লক্ষ্যনীয়। কফিনটা নির্দিষ্ট পথে কারণ ছাড়াই ঘুরপাক খাচ্ছে কয়েকটা পয়েন্টে দেখানো হয়, রাস্তা ভুল করতেছে এমনটাও দেখানো হয়। এরপরের সিক্যুয়েন্সটাই জোর ধাক্কা দেবার জন্য যথেষ্ট। দেখানো হচ্ছে যে, শব সমেত কফিন বহনকারীরা ভুল করে অন্য আরেকজনের মরদেহ নিয়ে হাজির হয়েছে ! ওপেনিং থেকেই বেহালা ও পিয়ানোর ব্যবহার করে ব্যাকস্কোর সেট করা হয় যেটা বৃটিশ মুভিতেই সচরাচর দেখি। এই টাইপ মিউজিক খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ডার্ক কমেডি ফিল্মের আবহ তৈরি করবার জন্য।



মুভির প্লট সম্পর্কে এতক্ষণে ধারণা হয়ে যাবার কথা। সংক্ষেপে এমন, একজনের ফিউনারেল-এ উপস্থিত ব্যক্তিদেরকে ফোকাস করে কিম্ভূত এক গল্প গড়ে উঠেছে এই মুভিতে।



মুভিতে দেখানো প্রতিটা চরিত্রের কাস্টিং পারফেক্ট হয়েছে। গল্পের প্রয়োজনে হাইব্রো-লোব্রো ব্যাপারগুলো উঠে এসেছে এবং সে অনুসারে প্রতিটা চরিত্রের ফিলটা একজন অডিয়েন্স হিসেবে খুব সহজেই ধরতে পেরেছি, ক্রেডিট কাস্টিং-কে দিতেই হয়। এবং অবশ্য প্রয়োজনীয় অভিনয় কেমন ছিল? চুল-চেরা বিশ্লেষণ করলেও কোন ফল্টি এক্সপ্রেশন অনেক পরের কথা নিয়ার পারফেক্ট এক্সিকিউশন দেখতে পেয়েছি এখানে। ডায়ালগ ডেলিভার, ওয়ে অফ এক্সপ্রেসিং ইমোশান নিখুঁত মনে হয়েছে।



মৃত্যুকে কেন্দ্র করে বামনের উপস্থিতি, ন্যুডিটি, হোমোসেক্সুয়ালিটি, ড্রাগস এর ইউজ, দুই ভাইয়ের মধ্যেকার কেমিস্ট্রি, শোকাবিভুত মা এর মন, উদ্বিগ্ন স্ত্রী এর এটিটিউড এইসব কিছুকে মিলিয়ে একটা একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতার নাম ডেথ অ্যাট এ ফিউনারেল। ডার্ক কমেডি লাভারের জন্য কমপ্লিট প্যাকেজ এবং অসাধারণ অভিজ্ঞতার নাম এই মুভিটা।



ডাউনলোড লিঙ্ক__



# টরেন্ট__ http://thepiratebay.se/torrent/7549459/ __YIFY এনকোড



# ডিরেক্ট__ http://uptobox.com/5s4hh185c7hj __সেম ফাইল

মন্তব্য ২১ টি রেটিং +৯/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

আদিম পুরুষ বলেছেন: চমৎকার ব্যাখ্যা। ভালো লাগলো।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

আদ্রে বলেছেন: মুভিটা কেমন লাগছে?

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম ভালোলাগা। ব্ল্যাক কমেডির ব্যাপারটা জানতাম না। এখন জানলাম।
ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

আদ্রে বলেছেন: মুভিটা দেখা থাকলে কেমন লেগেছে জানালে ভালো লাগবে।

স্বাগতম

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: দেখার আগ্রহ জন্মালো।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

আদ্রে বলেছেন: কেমন লাগলো দেখে জানাবেন প্লিজ

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: ব্ল্যাক কমেডি ভালা পাই। সর্বশেষ দেখসি সেভেন সাইকোপ্যাথস আর ইন ব্রুজেস। একই পরিচালকের দুইটা ছবি। জোস! এই মুভিটা দেখতে হৈব। +++

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

আদ্রে বলেছেন: সেভেন সাইকোপ্যাথস এ উড়াই দিয়েছে সবগুলা চরিত্রই। যদিও কমপেয়ারেবলি ইন ব্রুজেস বেশী অস্থির ছিল :D

এটা কেমন লাগলো জানাবেন প্লিজ ভাইয়া

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

গগণজয় বলেছেন: দেখতে হবে।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

আদ্রে বলেছেন: দেখে জানাবেন প্লিজ

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

বোকা ডাকু বলেছেন: আগেও দেখছিলাম। সেইইই একটা মুভি। =p~ =p~ =p~ =p~ ;) ;)

আবার এইটার হলিউডি সংস্করণও দেখছি কিন্তু সেইরাম মজা পাইনাই |-) |-) :-P :-P

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

আদ্রে বলেছেন: সহমত, হলিউডি টা যাই নাই ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০

দূর্যোধন বলেছেন: আপাতত বুকমার্কে রেখে গেলাম । ওয়ার্ম আপ চলছে :)

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

আদ্রে বলেছেন: দেখে জানাবেন প্লিজ কেমন লাগলো

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

অনন্ত আরেফিন বলেছেন: Elaine: Baby! come inside plz!
Oscar: Why should I?
Elaine: Because u r gonna be a father!
Oscar: I'm pregnant??
Elaine:No! I'm pregnant.
Oscar: U r pregnant too?!

অনেক হাসছিলাম এই মুভি দেখে! :)
ভালো লাগলো আপনার বিশ্লেষন। ২০০৭এ বের হওয়া একই টাইটেল এর এই মুভিটা কেমন? Death at a Funeral (2007)

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আদ্রে বলেছেন: দ্যাট ওয়াজ এ মোমেন্ট !!!

হলিউডি এটা ভাল্লা । একবার ট্রাই দেবার মতনও বলব না তুলনামূলকভাবে

মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

শব্দহীন জোছনা বলেছেন:
আপনার পোস্ট পড়ে ব্ল্যাক কমেডির প্রতি আগ্রহের সৃষ্টি হল।
রিভিউ এর জন্য ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আদ্রে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

মুভিটা দেখলে কেমন লেগেছে জানালে ভীষণ খুশী হব

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: ইন ব্রুগস আর এই মুভিটা - আমার দেখা সেরা ডার্ক কমেডি !!

অনেক উঁচুদরের টেকনিক্যাল রিভিউ !! অনেক শব্দের মানেই বুঝলাম না !!!

+++++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

আদ্রে বলেছেন: Delicatessen (1991) দেখেছেন ভাইয়া ?

অনেকদিন পরে মুভি নিয়ে আলোচনা আপনার সাথে :D মজা নিলেন অনেক শব্দের মানে বুঝতেছেন না বলে ? :P

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনে আমারে কি ভাবেন আল্লায় জানে !! আমি সত্যিকার অর্থেই অশিক্ষিত মুভিখোর। নয়ার / নিও নয়ার এগুলার মানেই জানিনা, বাকিগুলার কথা বাদ !! হাহাহাহাহা

আমি শুধু ধুমায়া মুভি দেখি। আগে ধৈর্য আসিল, কিন্তু এখন ১৫ মিনিটের বেশি সহ্য না হইলে শিফট ডিলিট !! বয়স হইসে তো !! :)
এখন মুভি দেখার সময় সুযোগও কইম্যা গেসে !! আফসোস !!

নারে ভাই, Delicatessen (1991) দেখি নাই। সুর রিয়ালিস্টিক দেইখ্যা আগ্রহ টাও নাই হয়া গেল। এই জিনিস হজম হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.