নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফজালুল হাসান টিপু

আফজালুল হাসান টিপু › বিস্তারিত পোস্টঃ

মিনতি

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

ব্লগারদের আততায়ীদের হাতে আক্রমনের ঘটনা নতুন নয়। তবে ৫ ফেব্রূয়ারী ২০১৩ হতে শাহবাগে ব্লগারদের জাগরণের পর রাজিব হত্যাকান্ড পুরো দেশকে এক রকম ধর্মের বেড়াজালে ছিন্নবিন্ন করে। রাজনিতিকরা জাল বুনতে থাকেন এই সাধারণ জনগনের আবেগ পুঁজি করে ফলাফল যার যার ঘরে নিতে। ..........................ইত্যাদি যা সবার জানা।

আজ বৃহ:স্পতিবার ৭ মার্চ মিরপুরের পল্লবিতে আক্রান্ত হন সামিউর নামক এক ব্লগার। শাহবাগ এখন যে একমতের ব্লগারদের আড্ডাখানা তাতে কোন সন্দেহ নেই। তাই ফেজবুকে পোষ্ট আসতে থাকে সামিউর নামক এক ব্লগার আহতের ঘটনা। কানাঘুষা চলে প্রজন্ম চত্তরে কে চেনে আর কে চেনে না ।

না চেনাটা আপরাধ নয় যেমন তেমন চেনাটাও অন্যায় নয়। কারণ পুরোদেশের বেশিরভাগ মানুষ আমারই মত এখন শাহবাগের আবেগের সাথে একমত। তাই লাখো মানুষের ঠিকানা এখন শাহবাগ। আর এ কারণে সব মানুষকে সবার চেনাও সম্বব নয়। মুক্তিযুদ্ধেও বিভিন্ন এলাকার মানুষ এক হয়ে যুদ্ধ করেছে। শুরুতেই সবাই সবাইকে চিনতো না। গনযুদ্ধে তো তাই হবার কথা।

শাহবাগ আমাদের চেতনা । আমার বিবেক ।

তাইতো এখানে আমার উপস্তিতি। পাশের অচেনা অনেক মানুষ একমাসে আমার বন্ধু এখন। সামনে আরো দিন আছে,বাড়বে পরিচিতির ক্ষেত্র।

খেটে খাওয়া মানুষ আমি। অফিসের ফাঁকে শাহবাগে অবস্থান আমার। দলীয় বিবেক আর আমি মোটেও সমান্তরাল নয়। মতের মিল আছে তবে পথের মিল নেই। দিন রাত স্ব-শরীরে সঙ্গী নই প্রজন্মের।

কর্মক্ষেত্রে তর্ক হয়, তর্ক হয় চলতি পথে অন্য মতের মানুষগুলোর সাথে। লেখায় দ্রোহ আসে। প্রতিবাদি হয় ব্লগের কি-বোর্ড। মনক্ষুন্ন হয় আসপাশ-পরিজন। ফেইজবুকে চলে পাল্টা পাল্টি পোষ্ট। কারণ আমি দাবি করি যে আমি প্রজন্ম ১৩, একজন শাহবাগী। তাই বলে শাহবাগের সবাই যে আমাকে চিনবে তাতো নয়।

কিন্ত আমার বর্তমান অবস্থানের কারণে কোন সুবিধাবাদি অ-মানুষের হামলার স্বিকার যদি আমি হই, তার কোন দায় কি শাহবাগ নেবে না?

সামিউর তো আমারই মতো মানুষ।

বন্ধু সামিউর আর কারো কথা জানি না, আমি তোমার উপর হামলাকারির দ্রূত গ্রেপ্তার দাবী করি এবং তোমার দ্রূত শুস্থতা কামনা করি.।

শাহবাগের বন্ধুদের প্রতি সতিনাথের গানের সূরে বলি "আমি চলে গেলে পাষানের বুকে লিখ না আমার নাম, বিদায়ের আগে এ মিনতিটুকু করে গেলাম"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.