নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আফসার নিজাম

আমি একজন মানুষ

আফসার নিজাম › বিস্তারিত পোস্টঃ

কেয়া ও তিন বান্ধবী

১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৫

কেয়া ও তিন বান্ধবী



কেয়া : ঈদের চাঁদ কি তুই দেখেছিস?

রুম্পা : দেখিসনি কী তুই!



চাঁদ নিয়ে খুব তর্ক করে

রুম্পা কেয়া জুঁই।



জুঁই : তুই দেখেছিস? তুই? তুই? তুই? তুই

কেয়া : তাই দেখেছি! তাই দেখেছি।



তর্ক করার যুদ্ধে নামে

বন্ধু আরো দুই।



রুম্পা : দেখতে কেমন?

কেয়া : তীর বাঁকা সে।

জুঁই : কোথায় থাকে?

কেয়া : মেঘের দেশে।

রুম্পা : চল তাহলে আমরা সবাই

চাঁদের আলো ছুঁই।



কেয়া :চাঁদ উঠেছে! চাঁদ উঠেছে

জুঁই : কিন্তু আলো নেই

রুম্পা : পূর্ণিমারা জোছনা ছড়ায়

একটু আলোতেই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-১

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১০

জাগ্রত বিবেক বলেছেন: এত জটিল কনে.......??

১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২২

আফসার নিজাম বলেছেন: একটু কেমন জানি তাই না?

২| ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪১

হুপফূলফরইভার বলেছেন: পোত্থম থেইকা একেবারে শেষ অবধি এককথায় দারুনস~
তয়
"চাঁদ উঠেছে! চাঁদ উঠেছে
কিন্তু আলো নেই
পূর্ণিমারা জোছনা ছড়ায়
একটু আলোতেই"
কেমন যেন সামান্য খাপছাড়া
(পুরো কোপ্তার বিষয়বস্তুতে কেবলমাত্র ঈদের চাদরাতে বাচ্চাদের নির্মল উল্লাস কেন্দ্রিকতায়) :) হয়ত আমার কবিতা বুঝার ভুল ও হতে পারে~

তয় পুরা কবিতায় পিলাস ++ ;)

১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৬

আফসার নিজাম বলেছেন: আপনার কাছে প্লাস পাওয়া মানে আমার জন্য চাঁদ পাওয়া
কারণ আপনি ভালো কবিতা বোঝেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.