নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক

এই পৃথিবীতে সবাই আগন্তুক,সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে,কিন্তু তাতে ভয় কিসের।

আগন্তুক

একজন মানুষ

আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

বাংলার ঐতিহ্য-১

০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:০১

নগরবাসীদের নিয়ে একটি গল্প প্রচলিত আছে। শহরের কোন এক ছাত্র নাকি তার শিক্ষককে বলেছিলেন, স্যার ধান গাছে কি কাঠ হয়?

তার এই প্রশ্ন অলীক বা কাল্পনিক হলেও গল্পটির মুল অর্থ হলো কমিউনিকেশন গ্যাপ। মাটি ও মানুষের সঙ্গে যোগাযোগের অভাবের কারনে অজ্ঞতা ও অজানা বিষয়ই গল্পটির মুল মমার্থ প্রকাশ করে।

পোষ্ট এর বিষয় বাংলার ঐতিহ্যতে বাঙালী সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্যের নানা কিছু অর্ন্তজালে প্রকাশের ইচ্ছা প্রকাশ করছি। এ পর্যায়ে সবার জন্য তুলে ধরলাম মাছ ধরার বিশেষ একটি যন্ত্রকে। ছবিটি গত ৩১ মার্চ বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া গ্রাম থেকে আমারই তোলা।

মাছ ধরার এই বিশেষ যন্ত্রটির নাম পলো। ছবিতে গনেশ নামের ওই ব্যক্তিটি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে পলো। একেকটি পলো ৬০/৭০ টাকায় বিক্রি হবে। গনেশ জানান, বর্ষা আসছে তাই মাছ ধরার জন্য তিনি বাঁশ দিয়ে এই বিশেষ জিনিস তৈরী করেছেন। হাটে গিয়ে বিক্রি করবেন। আগের মতন আর ব্যবহার না হলেও তিনি এখনো এই পলো তৈরী করেন।

অনেকে হয়তো পলোতে মাছ মেরেছেন আবার অনেকেই আছে হঠাৎ এই জিনিসটি দেখে বলতে পারবেন না কি এই জিনিসের নাম বা কি কাজে ব্যবহার হয়। গ্রামবাংলার খাল বিলে একসময় এই পলোর ব্যবহার হতো প্রচুর। এখন আর আগের মতন এর ব্যবহার নেই। এটি যারা তৈরী করতেন তাদের সংখ্যাও কমছে। গ্রামবাংলার আবহমান কালের সংস্কৃতির একটি অংশ হাত দিয়ে মাছ ধরার এই যন্ত্রটি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-১

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:০৮

ইশিতা বলেছেন: ওহে আগন্তুক !! তুমি কেন এসেছ এখানে । কি চাও ?

২| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:১৯

মাইনুল বলেছেন: এই জিনিসটা টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে দেখি নাই। বাংলাদেশের সব অঞ্চলে বোধ হয় এর ব্যাবহার নাই। ধন্যবাদ এই সুন্দর পোস্টের জন্য।

৩| ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৯:২৮

প্রবাস কন্ঠ বলেছেন: আপনার ফটো ও সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৫

ময়ুরবাহন বলেছেন: ভাল লেগেছে। +

৫| ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৪৫

অপর্ণা রায় বলেছেন: এটা কিভাবে ব্যবহার করা হয়? জানালে ভাল হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.