| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রাসন
পৃথিবী গোল আকার ,ক্রিকেট মাঠ ডিম্বাকার , আর আমার নাই আকার
আমি উন্মাদ ভাবি ,
ভাবি ভাবনার পরিধির বাইরে ,
তবে ভাবি বৃত্তের ভেতরে ,
যেখানে তারারা মৃত্যুর সাথে,
অবিরত যুদ্ধ করে ।
চেতনার চেতনাকে নিয়ে চিন্তা ,
মস্তিস্ক নাকাল , মাথা পরে রয় কাঁধে ,
ফুসফুস তার দম ছেড়ে দেয় ভয়ে ,
তবুও উন্মাদ আমি চলি ভেবে ।
ভাবি নিরন্তর পথ চলা নিয়ে ,
ভাবি আর কতদুর হাঁটতে হবে ,
আর কতটা হাঁটলে ,কি করলে ,
অন্ধকার পথ ফুরাবে ,
তারারা আসবে ফিরে ,
জমের সাথে যুদ্ধ জিতে ।
ভাবি,ভাবনার,ভাবা শেষ হবে কবে ,
চেতনার চেতনা কবে উঠবে জেগে ,
কবে অসাড় মস্থিস্ক চঞ্চল হয়ে উঠবে ,
ফুসফুস শ্বাস নিবে প্রান ভরে ,
উন্মাদ আমি চলি ভেবে ।
ঘুমের রাজ্যে , চোখ বন্ধ করে ,
ভেবে উত্তর পাই ঘুমে ,
যেদিন এই ঘুম ভাঙবে ,
দুঃস্বপ্নের শেষ সেখানে ,
ঘুমাচ্ছি চোখ মুদে ,
তাই অন্ধকারই দেখি সামনে ।
২|
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
আগ্রাসন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩|
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
আলম দীপ্র বলেছেন: লক্ষ্য করুন , আমার মন্তব্যের পাশে সবুজ রঙের একটা তীর চিহ্ন আছে । সেখানে ক্লিক করে উত্তর দেবেন । নাহলে আসলে বোঝা যায় না , উত্তর দেওয়া হল কিনা । ধন্যবাদ । স্বাগতম আপনাকে
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
আগ্রাসন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
৪|
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০২
আগ্রাসন বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
আলম দীপ্র বলেছেন: বাহ! দারুন ! লিখে চলুন নিরন্তর ।