| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি রাজাকারের মতো কথা বলবো। বলতে পারেন আমি একটা ডিজিটাল রাজাকার। নব্য যুদ্ধাপরাধী বলুন তাতেও ক্ষোভ নেই। আমার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন তাতেও আপত্তি নেই। কেউ যদি আমার সঙ্গে কথা বলা আমার সঙ্গে চলা ফেরা করতে না চান তবুও আমি আজ বলবো। কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়নি এই ক্ষোভে এ্যাক্টিভিস্টরা নাকি শাহবাগ স্কায়ার ঘোষণা করেছে। দারুন-অভূতপূর্ব ঘটনা। কতটা হুজুগে মাতাল আমরা তার প্রমাণ এই স্কায়ার। যুদ্ধাপরাধীদের বিচার আমিও চাই। অবশ্যই চাই। এবং চাই তাদের ফাঁসি হোক। স্বাধীনতার ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এটা যেমন সুখের কথা তেমনি দুখের কথা স্বাধীনতা আমাদের কি দিয়েছে। শুধুই একটা স্বাধীন ভূ-খণ্ড। শাসকের শোষন, বিত্তবানদের দুর্নীতি। এখনো ক্ষমতাবানরা আমাদের মা-বোনের ইজ্জত নিচ্ছে। এখনো সংখ্যা লঘুরা মার খাচ্ছে অহরহ। ধনী আরো ধনী হচ্ছে আর গরিব মরছে না খেয়ে। গণতন্ত্রের নামে চলছে দুই রহমান পরিবারের রাজতন্ত্র। জবাবদিহিতার রাজনীতি মরেছে ১৬ই ডিসেম্বর থেকেই। যারা কাধে কাধ মিলিয়ে, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধ করলো তাদের মধ্যে কেনো আজ বিভাজন। কেনো একে অন্য বলছে তুই রাজাকার। আমার দেশে বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে মরতে হয় দিবালোকে শাসক শ্রেণীর চাপাতির আঘাতে। সাগর-রুনিকে জীবন দিতে হয় সত্য কথা বলার জন্য। অভ্যন্তরিন ষড়যন্ত্রে জীবন দিয়েছে অর্ধ শতাধিক সেনা কর্মকর্তা। কোথায় ছিলেন এ্যাকটিভিস্টরা। তখন তো কোনো স্কয়ার ঘোষণা করলেন। দেশ যখন একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবমান তখন কোথায় আপনাদের এ্যাক্টিভিটিজ। কোথায় একটা ধর্ষণের প্রতিবাদে তো শাহবাদ স্কায়ার গঠন করলেন না। নাকি এখন নারী ধর্ষণ জায়েজ হয়ে গেছে। নাকি বিশ্বজিৎদের প্রকাশ্যে হত্যা করাটা স্বাধীনতার সুফল। লজ্জা লাগে আমাদের এই আতলেমি দেখলে। এমন ভাব ধরেন একেক জন যেন, সবাই চে, সবাই লেলিন, সবাই মাও সেতুং। ডুগডুগি বাজিয়ে গান গাইলেই লাল আন্দোলন হয় না। আজ যদি দেশটা পাকিস্তান থাকতো তাহলে সেদিন যারা মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন তাদের ফাঁসি লটকাতে ৪২ বছর সময় নিতো না তারা। সত্যি আজ বলতে ইচ্ছা হচ্ছে আমি নব্য রাজাকার।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
দেশপ্রেমিক পোলা বলেছেন: আমার কথাবার্তাও আপনার মত। এজন্য অনেকেই আমাকে রাজাকার বলেছে। আমার কিছুই যায় আসে না। আমি স্বাধীন আমি মনে যা আসে সেটি বলি। মানুষের মত উপরে একটা আর ভিতরে আরেকটা এমন কথা বলি না। আমাকে রাজাকার বললে আমি মনে কিছু করি না, কারণ আমি জানি আমি কি। আমি কাউকে ভালবাসতে পারি না, কারণ কেউ কিছুই দেয়নি দেশকে। সবাই চুষে খেয়ে যাচ্ছে দেশটিকে। সবাই বাংলাদেশকে বিশ্বের সামনে উপহাসের পাত্র বানাচ্ছে।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
খুব সাধারন একজন বলেছেন: উপরের দেশপ্রেমিক পোলা একটা জাশি। সিল মারেন।
আর আপনার বিষয়ে একটা কথাই বলার আছে।
আপনার আগের ভার্শনগুলো সাতই মার্চে রেসকোর্সে যাবার ব্যাপারেও একই কথা বলেছিল।
এটা আপনার দোষ না, কপালের দোষ ভাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
রানা হানিফ বলেছেন: জ্বী ভাই আমি আগের ভার্শন হলেও আপনারা সে সময়কার দেশপ্রেমিক বাঙালির আধুনিক ভার্শন নন। কারণ তারা সব বিষয়েই প্রতিবাদ করেছেন। কথা বলেছেন। আর আপনারা হুজুগে মেতেছেন। বিশ্বজিৎকে যখন হত্যা করা হলো তখন আপনারা কোথায় ছিলেন। তখন কি আপনাদের বিবেক ঘুমিয়ে ছিলো?
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
রান০০৭ বলেছেন: দেইখেন, সামাল দিতে পারলে হয়!