| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন দিয়েছিলে যেই ভালোবাসা ,
ভুলে গেছ আজ তার ভাষা !
জানি আমি, - তাই
আমিও ভুলিয়া যেতে চাই
একদিন পেয়েছি যে ভালোবাসা
তার স্মৃতি - আর তার ভাষা ;
পৃথিবীতে যত ক্লান্তি আছে ,
একবার কাছে এসে আসিতে চায় না আর কাছে
যে - মুহূর্তে; -
একবার হয়ে গেছে, তাই যাহা গিয়েছে ফুরায়ে
একবার হেঁটেছে যে, - তাই যার পায়ে
চলিবার শক্তি আর নাই ;
সবচেয়ে শীত , - তৃপ্ত তাই ।
- জীবনানন্দ দাশ
©somewhere in net ltd.