নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কষ্ট

কিছু লিখতে চাই, কিন্তু আমি পারি না...কিছু বলতে চাই, কিন্তু আমি পারি না...

স্বপ্ন কষ্ট › বিস্তারিত পোস্টঃ

আমি মধ্যবিত্ত!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

আমি মধ্যবিত্ত!

আমি চিৎকার করে বলতে পারিনা আমি অভাবে আছি,

তাইতো রোগ-বালাইয়ের অজুহাতে রিক্সাভাড়া বাঁচিয়ে হেঁটে চলি,

আমি মধ্যবিত্ত!

আমি নতুন কাপড় পড়ে অন্যের সামনে যেতে লজ্জা করি,

তাইতো নতুন কাপড় লোকচক্ষুর আড়ালে পড়ে পুরাতন করি,

আমি মধ্যবিত্ত!

আমি রোজসকালে ঘুম থেকে উঠে টং দোকানের চা খেয়েই বেড়িয়ে যাই,

আমি শ্যামলা ময়লা টি-শার্টটার কলার উচু করতেও ভয় পাই,

আমি মধ্যবিত্ত!

আমি বড় হয়েছি, পকেটের খরচ বেড়েছে, তবুও বাবার কাছে হাত পাততে সংকোচ বোধ করি,

পকেট খালি, তাই মায়ের পিছে ঘুর ঘুর করে আঁচলে বাঁধা টাকা আত্মসাত করি,

আমি মধ্যবিত্ত!

আমি বিত্তবান বন্ধুদের এড়িয়ে চলি,

আমি প্রচন্ড শীতেও সস্তা জ্যাকেট গায়ে দিয়েই দিনরাত পার করি,

আমি মধ্যবিত্ত!

আমি প্রতিবাদী হয়েও গলা বাজাতে দ্বিধা করি,

অন্যায় অত্যাচারে প্রতিনিয়ত নিজেকে অভ্যস্ত করার অভ্যাস গড়ি,

কারন

আমি মধ্যবিত্ত!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমি মধ্যবিত্ত তাই জিনিষের দাম যখন বেড়ে যায় সরকারের কিছু না হলেও আমার খাওয়া বন্ধ হয়ে যায়।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি মধ্যবিত্ত

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

স্বপ্ন কষ্ট বলেছেন: আমরা সবাই মধ্যবিত্ত ভাই......@ দেশপ্রেমিক পোলা, নাজমুল হাসান মজুমদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.