নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কষ্ট

কিছু লিখতে চাই, কিন্তু আমি পারি না...কিছু বলতে চাই, কিন্তু আমি পারি না...

স্বপ্ন কষ্ট › বিস্তারিত পোস্টঃ

পঁচিশ বছর পরে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-

বলিলাম- 'একদিন এমন সময়

আবার আসিয়ো তুমি- আসিবার ইচ্ছা যদি হয়-

পঁচিশ বছর পরে।'

এই ব'লে ফিরে আমি আসিলাম ঘরে;

তারপর, কতোবার চাঁদ আর তারা

মাঠে-মাঠে ম'রে গেল, ইঁদুর-পেঁচারা

জ্যোৎস্নায় ধানখেত খুঁজে

এলো গেল; চোখ বুজে

কতোবার ডানে আর বাঁয়ে

পড়িল ঘুমায়ে

কতো-কেউ; রহিলাম জেগে

আমি একা; নক্ষত্র যে-বেগে

ছুটিছে আকাশে

তার চেয়ে আগে চ'লে আসে

যদিও সময়,

পঁচিশ বছর তবু কই শেষ হয়!

জীবনানন্দ দাশ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.