নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

আজিজ আহমেদ

আমি একজন সাধারণ মানুষ

আজিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দেড় যুগ পেরিয়ে ১৯ বছরে পা রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চসিবাস)।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮


দেড় যুগ পেরিয়ে ১৯ বছরে পা রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চসিবাস)।


এ উপলক্ষে শনিবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সমিতির সদস্যরা।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উদযাপন অনুষ্ঠান।

শোভাযাত্রাটি বিভিন্ন অনুষদ ঘুরে চাকসু ভবনে এসে শেষ হয়। পরে চাকসু ভবনের তৃতীয় তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ১৮ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, “সাংবাদিকতা জাতির বিবেক। বস্তুনিষ্ট ও সৎ সাংবাদিকতাই পারে সমাজকে পরিবর্তন করতে। সে জন্য প্রয়োজন বলিষ্ঠ কণ্ঠসর।

সভায় বিশেষ অতিথির অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “প্রসারমান গণমাধ্যম ও প্রতিযোগিতামূলক বিশ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
“১৮ বছর পেরিয়ে চবি সাংবাদিক সমিতি ১৯ বছরে পা রাখলো। একজন ১৮ বছরের তরুণের মতই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সততার সাথে ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে যাবে এটাই আমাদের কাম্য।”

চবিতে কর্মরত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের সব গবেষণা ও সাফল্যের কথা তুলে ধরার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তাসনীম হাসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আলমগীর চৌধুরী, ডিন‘স কমিটির আহবায়ক অধ্যাপক ড. সেকেন্দার চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার জাবেদ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি খন্দকার পলাশ প্রমুখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.