নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্যর ব্লগ

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

আহমেদ সাদমান

আমার প্রোফাইল সম্পর্কে আপনারে জানায়া কোন লাভ নাই

আহমেদ সাদমান › বিস্তারিত পোস্টঃ

সফটওয়্যার দিয়ে ঘরের মশা তাড়ান। ১০০% কাজ করে (পরীক্ষিত)!!!!

১৬ ই মে, ২০১০ রাত ১১:৩১

একটি সুখবর!

প্রথমেই বলে রাখি, আমি জানি যে আপনারা অনেকেই এ ধরনের মশা তাড়ানোর সফট ব্যবহার করেছেন এবং এগুলোর প্রতি বিশ্বাস করেন না। সকলে বলে, এগুলো ভুয়া, কাজ করে না। কথাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না। কারণ আসলেই এগুলোর অনেকগুলোই ভুয়া, কাজ করে না। তবে আমি বলতে পারি, আমার এটা সম্পূর্ণ কাজ করে।



এ মশা তাড়ানোর সফটে (KP Anti Mosquito) এক ধরনের হাই ফ্রিকোয়েন্সি শব্দ ব্যবহার করা হয়। এ শব্দ কোন মশা সহ্য করতে পারে না। কারণ এ শব্দ বৈজ্ঞানিকভাবে তার কাছে খুবই তীক্ষ্ণ (যাকে বলে আল্ট্রা সাউন্ড)। তবে এ ফ্রিকোয়েন্সি আপনার জন্য সহনীয় (বরং আপনি স্পিকারের খুব কাছে না থাকলে এ শব্দ শুনতেই পাবেন না)। অনেকে কম্পিউটার চালানোর সময় মশার কামড়ে বিরক্ত হয়ে যান, তখন এটি ব্যবহার করতে পারেন। প্রথম প্রথম এ শব্দ আপনার কানে এসে কিছুটা পৌছাঁবে এবং খানিকটা বিরক্তিকর মনে হবে। তবে হ্যাঁ, কিছুদিন পরেই তা ঠিক হয়ে যাবে। কয়েলের যেমন ধোঁয়া, গুড নাইটের রিফিলের জন্য যেমন টাকা খরচ ও কয়েল সহ্য করতে হয়, এক্ষেত্রে সেটাও তেমনি। তবে অনেক সুবিধার। আপনি এই সাউন্ড ছেড়ে দিয়ে এর পাশাপাশি গেমস, গান, যে কোন কিছু কোন ঝামেলা ছাড়াই চালাতে পারবেন। এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে।







আশা করি আপনাদের উপকারে আসবে

ডাউনলোড করুন



ফাইল সাইজ ৩ মেগাবাইট



প্রথমে ফাইলটি ডাউনলোড করুন।

এরপর ইন্সটল করুন সাধারণভাবে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১০ রাত ১:২০

হাম্বা বলেছেন: কাজ করে?

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

আহমেদ সাদমান বলেছেন: আমি দুখিত, আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন, সেটিতে সমস্যা ছিল।
আমি এবার সরাসরি সেট আপ ফাইল আপলোড করেছি, কোন জিপ নয়।
দয়া করে আর একবার ট্রাই করুন

২| ১৭ ই মে, ২০১০ রাত ১:৩৬

হাম্বা বলেছেন: লেখা দেখায়

Component 'JKTryIcn.ocx' or one of its dependencies not correctly registered: a file is missing or invalid

১৭ ই মে, ২০১০ দুপুর ১২:৫১

আহমেদ সাদমান বলেছেন: ভাই, ফাইলটিতে একটি সমস্যা ছিল। এখন আবার ডাউনলোড করেন, ঠিক হয়ে যাবে।

৩| ১৭ ই মে, ২০১০ রাত ১:৪৯

প্লাস_মাইনাস বলেছেন: আগে ইউজ করছিলাম কাজ করে মনেহয় তবে কিছুক্ষন পর মাথা ব্যথা শুরু হয়।

৪| ১৭ ই মে, ২০১০ রাত ২:৩৫

ত্রিভুজ বলেছেন: ছোটবেলায় কিউবেসিক-এ এরকম একটি সফটওয়্যার বানিয়েছিলাম... অনেকের পিসিতে কাজ করতো অনেকের পিসিতে করতো না। আমার নিজের আর এক বন্ধুর পিসিতে দারুণ কাজ হতো.. পুরানো সোর্সকোডের সিডিগুলো ঘাঁটলে হয়তো এখনো পাওয়া যাবে.. মাত্র ৪-৫ লাইনের কোড.. একটা লুপ আর মাঝখানে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি করার কোড। কিউবেসিকে Sound লিখে কমা দিয়ে দু'টো প‌্যারামিটার দিলেই কাজ হয়ে যেতো...

৫| ১৭ ই মে, ২০১০ দুপুর ১:০৮

মৈত্রী বলেছেন: কাজ না করলে কিন্তু তোমার খবর আছে!

ত্রিভুজ ভাই, সফ্টওয়্যারটা আবার বানান আর কোথাও আপলোড করে দেন।

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৬

আহমেদ সাদমান বলেছেন: আপলোডের কোন প্রয়োজন নেই, আমি তো বললামই, আমার আপলোড করা ফাইলটিতে সমস্যা ছিল। এবার আমি সরাসরি সেট-আপ ফাইল আপলোড করেছি।
বিশ্বাস হয় না নিজেই দেখুন।
আমার ব্লগে ফির ত্রিভুজ ভাইরে আনেন ক্যান?!!!

৬| ১৭ ই মে, ২০১০ দুপুর ২:১৬

ফালাক বলেছেন: কাজ করে ?

১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

আহমেদ সাদমান বলেছেন: অবশ্যই করবে।

৭| ১৮ ই মে, ২০১০ দুপুর ১২:৫৭

ফালাক বলেছেন: লেপ্টোপে চালাইলাম, শুধু ফট ফট শব্দ করে। ফ্রিকোয়েন্সি বাড়ায় ২২ কিলো হার্জ দিলে কমে কিন্তু ওই ফট ফট শব্দ যায় না। ঘরেতো আমি থাকতে পারতাসি না। :( শব্দ বন্ধ করা যায় কেম্নে?

১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৮

আহমেদ সাদমান বলেছেন: ১ম সমাধানঃ ডিফল্ট এ সিলেক্ট করুন
২য় সমাধানঃ যে ফ্রিকোয়েন্সি তে সবচেয়ে শব্দ কম লাগে, সেটা ইউজ করুন, স্পিকারের সাউন্ড ইচ্ছা করলে কমাতে পারেন।
৩য় সমাধানঃ আপনি যেখানে আছেন, সেখানে ১০ মিনিট অন করে দিয়ে বাইরে বেরিয়ে যান।
৪র্থ সমাধানঃ আপনি এই ফ্রিকোয়েন্সি কমিয়ে যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু করতে পারেন।

মনে রাখবেন, এই ফট ফট শব্দটা কিছুক্ষণের জন্য হলেও সহ্য করতে হবে (অন্তনপক্ষে মশা তাড়ানোর জন্য)

৮| ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৮

আরিফ মাহমুদ প্রান্ত বলেছেন: needfull.so +

২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫

আহমেদ সাদমান বলেছেন: B:-)

নিডফুল বলতে কি চান?



৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩০

মহলদার বলেছেন: আমি ও ল্যাপটপে চালাইলাম তবে কোন শব্দ তো শুনতে পাচ্ছি না। তবে কি ঠিকমত কাজ করছে না? না, সেটআপে তো কোন সমস্যা হয়নি।

১০| ০৬ ই মার্চ, ২০১২ রাত ১২:২২

ইয়েন বলেছেন: আমি কোন শব্দই শুনতে পেলাম না পুরা বারানোর পরেও!!! আমি ডেস্কটপ ইউস করি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.