নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good without god

সূর্য

অসংখ্য মানুষের মাঝে পাব খুঁজে আমার প্রত্যয়

সূর্য › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়ের স্কলারশীপ প্রবর্তনের জন্য ব্লগাররা এক হোন

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

বাংলা ব্লগের ঋষি, সন্ত ইমন জুবায়েরের স্মৃতি রক্ষায় অনেক প্রস্তাবনা এসেছে। সবগুলোই বিশেষ বিবেচনার দাবী রাখে।



আমি শুধু আমার একটি প্রস্তাব সবার বিবেচনার জন্য সামনে আনছি। ইমন ছিলেন ইতিহাসের অনুসন্ধিৎসু, মননশীল, একনিষ্ঠ ছাত্র। ইতিহাস এবং ইতিহাসাশ্রয়ী অনেক লেখা তিনি লিখে গিয়েছেন যা আমাদের জন্য এক অমূল্য সম্পদ। তাঁর স্মৃতিকে সম্মান করতে এবং চিরস্মরণীয় করে রাখতে সামহোয়ারইনকে অনুরোধ করছি তাঁর নামে একটি বৃত্তি বা স্কলারশীপ প্রবর্তনের।



এই বৃত্তির আর্থিক উৎস হবো আমরা ব্লগাররাই। এই ব্লগের উদাহরণ আছে বিভিন্ন প্রয়োজনে এক হয়ে আর্থিক সহায়তার করার।



এই ফাণ্ড সবসময় খোলা থাকবে অনুদান গ্রহণের জন্য এবং ইতিহাস বিষয়ে বছরের সবচাইতে মৌলিক প্রকাশনা বা লেখার জন্য এককালীন একটি আর্থিক পুরষ্কার বা অনুদান দেয়া যেতে পারে।



আমার ধারণা তাঁর পরিবারের এতে কোন আপত্তি থাকবে না এবং তাঁরাও আমাদের যথাসাধ্য সাহায্য করবেন।



আমাদের এই প্রিয় ভার্চুয়াল বন্ধুর জন্য আমার এই বিনীত আবেদন কর্তৃপক্ষ এবং ব্লগাররা বিবেচনা করবেন বলে অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

অনিক আহসান বলেছেন: জানা আপা উদ্যোগ নিলে অবশ্যই সক্রিয় ভাবে সাথে থাকবো।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

সূর্য বলেছেন: সর্বান্তকরণে আশা করি তিনি নেতৃত্ব দেবেন এই উদ্যোগে।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর উদ্দ্যুগ

পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ

যিনি আজ দূর আকাশের তারা




তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।

আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

পত্রদূত বলেছেন: আমি আছি

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

বল্টু মিয়া বলেছেন: একমত।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

অচিন্ত্য বলেছেন: ১০০ ভাগ একমত
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.