| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি সেত রাত্রি,
অন্ধকারের আবচ্ছন্নতার এক রুপক।
যতই প্রদিপ জ্বালাও,
মশাল জ্বালাও,
তবুও সে কালোর পরিপূরক।
পূর্ণ চাঁদের আলোর ছটাতেও
সে কালো দুর্যোগময় প্রহর।
অন্যায় অপরাধ, যতসব বিভৎস ঘটনা,
যতসব অনাচারের বর্ণনা,
সব কিছুর সে এক গওহর।
নেশায় নিপতিত মন,
ভুল করে শুধু তাকেই খোঁজে,
বঝেনা সেত শুধু স্বপ্ন আর অন্ধকার ছাড়া
আর কিছু নয়,
সূর্য রশ্মিতে চোখ মেলে দেখি,
এইত আমি, এতকাল যাতে ছিলাম,
সেত রাত্রি, শুধুই রাত্রি।
©somewhere in net ltd.