| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় টেস্টে ১৪৩ রানের জয়ে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করেছে টাইগাররা। শেষদিন তারা ২৫৭ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে। দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ের মাটিতে ১ম টেষ্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
সোমবার হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ দিন স্বাগতিকদেরকে ১৪৩ রানে হারিয়ে জিম্বাবুয়ের মাটিতে সপ্তম প্রচেষ্টায় এটাই বাংলাদেশের প্রথম জয়।
সিরিজ নির্ধারণী টেস্টে ৪০১ রানের টর্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। সিরিজের প্রথম টেস্ট ৩৩৫ রানে হারলেও দ্বিতীয় টেস্ট ব্যাট বলে জ্বলে উঠে মুশফিকুর রহিমের দল।
১৩৮ রানে চার উইকেটে শেষদিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। হ্যামিলটন মাসাকাদজার সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে সাজঘরে ফেরে তার ছোট ভাই শিঙ্গি। ব্যক্তিগত ২৪ রানে আশরাফুলের এলবিডব্লিউর শিকার তিনি।
নেমে ২ রানে সোহাগ গাজীর বলে এলটন চিগুম্বুরা ক্যাচ তুলে দেন রবিউল ইসলামের হাতে। লাঞ্চের পর রিচমন্ড মুতুম্বামিকে সাজঘরে ফেরান জিয়াউর রহমান। ৩ রানে গ্রায়েম ক্রেমারকেও আউট করেন তিনি।
দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেটটি তুলে নিয়েছেন রবিউল ইসলাম। কিগান মেথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
কাইলি জার্ভিসকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে জয় নিশ্চিত করে সাকিব আল হাসান। তৃতীয় টেস্ট শতক গড়ে ১১১ রানে অপরাজিত ছিলেন হ্যামিলটন।
জিয়াউর সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন। তিনটি পেয়েছেন সাকিব।
হারারেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬০ ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করে ম্যাচ সেরা হন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। গোটা সিরিজে ভালো বোলিং করে সিরিজ সেরা রবিউল ইসলাম।
উল্লেখ্য, ২০০৫ সালে জিম্বাবুয়ের মটিতে প্রথম টেস্ট জয় করে টাইগাররা। আর সর্বশেষ ২০০৯ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দে মেতে উঠে পুরো দেশ। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট জয়।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩৯১ (সাকিব ৮১, নাসির ৭৭, মুশফিক ৬০, নাসির ৭৭; চিগুম্বুরা ৩/৭৫) ও ২৯১/৯ ডিক্লে. (তামিম ৭, জহুরুল ২, আশরাফুল ৪, মমিনুল ২৯, সাকিব ৫৯, মুশফিক ৯৩, নাসির ৬৭*, জিয়া ০, সোহাগ ১১, সাজেদুল ৪, রবিউল ৪*; শিঙ্গিরাই ৪/৫৮, হ্যামিল্টন ৩/২৪, ক্রেমার ১/৭০, জার্ভিস ১/৮০)।
জিম্বাবুয়ে : ২৮২ (চিগুম্বুরা ৮৬, মুতুমবামি ৪২; রবিউল ৫/৮৫, সোহাগ ৪/৫৯) ও ২৫৭ (সিবান্দা ৩২, চাকাবভা ২২, হ্যামিল্টন ১১১*, টেইলর ১০, ওয়ালার ১৫, শিঙ্গিরাই ২৪, চিগুম্বুরা ২, মুতুমবামি ১২, ক্রেমার ৩, মেথ ৪, জার্ভিস ৭; জিয়া ৪/৬৩, সাকিব ৩/৫২, আশরাফুল ১/১৩, রবিউল ১/৫৩, সোহাগ ১/৫৬)।
বাংলাদেশ : প্রথম ইনিংস- ৩৯১, দ্বিতীয় ইনিংস- ২৯১/৯ ডি.
জিম্বাবুয়ে : প্রথম ইনিংস- ২৮২, দ্বিতীয় ইনিংস- ২৫৭/১০
ফল : বাংলাদেশ ১৪৩ রানে জয়ী
©somewhere in net ltd.