| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুতে থাকা প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ও এনজাইম মানুষের শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে শুধু রক্ষাই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। মধু মানুষের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। চাইনিজদের মধ্যে প্রতিদিন মধু খাওয়ার চল দেখা যায়। তারা সারা বছর দুধ এবং মধু মিশিয়ে রুটি দিয়ে খায় আবার কেউ কেউ হালকা গরম পানির সাথে অথবা চায়ের সাথে মধু মিশিয়ে তা পান করে। চাইনিজদের সুস্বাস্থ্য, পরিশ্রম করার ক্ষমতা এবং সবসময় হাস্যজ্জ্বল থাকার পেছনে মধুর ভাল ভুমিকা রয়েছে। প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়ার অভ্যাস পাল্টে দিতে পারে আপনার শারীরিক অবস্থাকে। আসুন দেখে নেয়া যাক প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খাওয়ার ৬টি উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে প্রতিদিন হালকা গরম পানির সাথে মধু ও লেবুর রস মিশিয়ে খান। সঙ্গে একটু দারচিনির গুঁড়াও ছিটিয়ে নিতে পারেন। এতে মন ভালো হবে।
ওজন কমায়:
প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে বেশ খানিকটা ওজন কমে যায় কিছুদিনের মধ্যেই। এছাড়াও এভাবে প্রতিদিন খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদান গুলো বের হয়ে যায় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়।
হৃৎপিণ্ডের সমস্যার ঝুঁকি হ্রাস:
মধুর সাথে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০% পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুকি কমে এবং যারা ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক করেছেন তাদের দ্বিতীয়বার অ্যাটাকের ঝুকি কমে যায়।
হজমে সাহায্য করে:
যাদের নিয়মিত হজমের সমস্যা হয় তারা প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করুন। মধু পেটের অম্লীয়ভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে।
শক্তি বাড়ায়:
মধুতে আছে প্রাকৃতিক চিনি। এই প্রাকৃতিক চিনি শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। বিশেষ করে যাদের মিষ্টি খাবারের নেশা আছে তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেয়ে নিন। কিছু মানুষ আছে যারা সারাক্ষন দূর্বলতায় ভোগেন এবং এই সমস্যা দূর করার জন্য কিছুক্ষন পর পর চা কফি খায়। এই সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে এক চামচ মধু খেয়ে নিন এবং সারা দিন সবল থাকুন।
ত্বক ভালো করে:
মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান। ত্বকের যত্নে মধুর জুড়ি নেই। সকালে ত্বকে মধু লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপাদান ত্বক শুষে নেয়। ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগও চলে যায়।
বিদ্র: ডায়াবেটিস রোগিদের মধু সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক 
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০
এক মুহুর্ত বলেছেন: একদিক থেকে দেখলে ঠিক আছে
আসলে সবৌওষধি বলে কোন কিছু নেই, তবে খাঁটি মধু যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারেন শরীরিক ও মানষিক কর্মক্ষমতা ধরে রাখতে পারবেন দীর্ঘদিন।
২|
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: আমার তো মধু হই হই গানটাই মনে পড়ে গেলো ভাইয়া!!!!!
তবে আমি মনে হয় জন্মের পর থেকে আজও সকালে দুই চামচ মধু না খেয়ে দিন শুরু করিনি!!!!!
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৭
এক মুহুর্ত বলেছেন: আর যাই হোক ঢাকাতে যে যানযট আপনার কোন সমস্যা হবেনা.... যারা নিয়মিত মধু খান তাদের স্টেমিনা অনেক
ভাল থাকবেন দীর্ঘদিন।
৩|
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
চাইনীজদের জ্বালায় মধুপোকার বাচ্ছারা ক্ষুধার্ত থাকে; এরা পৃথিবী খেয়ে ফেলবে! এরা মধুপোকার বাচ্ছাও নিশ্চয় খায়!
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২
এক মুহুর্ত বলেছেন: এরা সব খায়, অবাক হওযার কিছু নাই...
৪|
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: ঠিক ঠিক তাই তো আমি এত ভালো আছি এত ঝড় ঝাপ্টা, ঘাত প্রতিঘাত বজ্রপাতের পরেও!![]()
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০
এক মুহুর্ত বলেছেন: আশা করি সামনের দিনগুলোতেও ভাল থাকবেন ![]()
৫|
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সানজিদা আয়েশা শিফা বলেছেন: খুব প্রয়োজনীয় পোস্ট । আসলে হয়েছে কি ওজন কমানোর জন্য কয়েকদিন যাবত মধু খাওয়া শুরু করেছিলাম বটে , কয়েকদিন পর আবার ভুলে গিয়েছি ।
আপনার পোস্ট দেখে নিয়মিত মধু আর লেবু খাওয়ার বিষয়টা আবার মাথায় আসল ।
আপনাকে অশেষ ধন্যবাদ ।
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এক মুহুর্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটি মনযোগ দিয়ে পড়ার জন্য ![]()
৬|
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
এক মুহুর্ত বলেছেন: ধন্যবাদ
আপনাকে
৭|
০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:১৯
ওমেরা বলেছেন: জী মধুর অনেক গুন তাি আমি নিয়মিত মধু খাই ।ধন্যবাদ
০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
এক মুহুর্ত বলেছেন: ধন্যবাদ আপনাকেও ![]()
৮|
০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩২
সাহসী সন্তান বলেছেন: সবই ঠিক আছে, কিন্তু খাঁটি মধু তো পাওয়া লাগবে? এখন তো সব কিছুতেই ভেঁজাল! মধুতে তো আরো বেশি পরিমাণে..... ![]()
৯|
০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১১
এক মুহুর্ত বলেছেন: খাঁটি মধু একটু খুজলেই পাবেন, কিন্তু চিনবেন কিভাবে?? যাই হোক ব্রান্ড বাংলা ডেইলি বাজার ফেসবুক গ্রুপে একটু খোজ নিয়ে দেখতে পারেন এরা চুয়াডাঙ্গা থেকে কিছু পিওর খাবার নিজেদের জন্য নিয়মিত সংগ্রহ করে আনে ঢাকাতে বিতরনের জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩
হাফিজ বিন শামসী বলেছেন: সব রোগের মহা ঔষধ।