নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৩)

২৬ শে মে, ২০০৭ রাত ৯:৫২

[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান]

এই পর্যায়ে বাংলাদেশী জাতীয়তাবাদের মূল বিষয়গুলো ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে--যা ছাড়া জাতীয়তাবাদী দর্শনের আন্দোলন এবং মূল লক্ষ্য অর্থাৎ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ হয়ে পড়বে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর। আমরা বলতে পারি, বাংলাদেশী জাতীয়তাবাদে মোটামুটি সাতটি মৌলিক বিবেচ্য বিষয় রয়েছে, যা হচ্ছে: ১. বাংলাদেশের ভূমি অর্থাৎ আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী আমাদের ভৌগোলিক ও রাজনৈতিক এলাকা; ২. ধর্ম ও গোত্র নির্বিশেষে দেশের জনগণ; ৩. আমাদের ভাষা বাংলা ভাষা; ৪. আমাদের সংস্কৃতি--জনগণের আশা-আকাক্স, উদ্দীপনা ও আন্তর্জাতিকতার ধারক ও বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি; ৫. দুশো বছর উপনিবেশ থাকার প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক বিবেচনার বৈপ্লবিক দিক; ৬. আমাদের ধর্ম--প্রতিটি নারী ও পুরুষের অবাধে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও রীতি-নীতি পালনের পূর্ণ স্বাধীনতা; ৭. সর্বোপরি আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, যার মধ্য দিয়ে আমদের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বাস্তব ও চূড়ান্ত রূপ লাভ করেছে।

আগের পর্বগুলি পড়ুন:

বাংলাদেশী জাতীয়তাবাদ

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-২)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০০৭ রাত ১০:৫৫

ইসমৎ আহাম্মদ বলেছেন: বাংলাদেশী জাতিয়তাবাদ এবং বাঙ্গালী জাতিয়তাবাদের মধ্যে পার্থক্য কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.