নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Muhammad Akibul Islam ( Bengali: মোহাম্মদ আকিবুল ইসলাম ) is a Bangladeshi Author, Entrepreneur, and Marine Engineer.

Muhammad Akibul Islam

Muhammad Akibul Islam › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ উপন্যাস

১৭ ই মে, ২০২১ রাত ১১:৫২

আয়নার আড়ালে হৃদয় ভাঙা নিরুদ্দেশ শরীর লজ্জাহীন,
ব্যবধানের প্রহর ধূসর এ্যালবামে নিজস্বী;
তীব্র বেদনা অবসাদের দরজায়,
পিচমোড়া রাস্তায় গন্তব্য হেঁটে গেছে একা!
তবু বন্ধ জানলার রাত তোমায় জড়িয়ে ভোর খুঁজেছে, মিথিলা!!

যেন শুনছি, ঝরা পাতার রুক্ষ শ্বাস!
কেউ নই আমি! কেউ নই আমি!

হয়তো একেই বদলে যাওয়া বলে!
অনেকটা এগিয়ে গিয়েছ তুমি, পিছুডাক শুনতে পাওনি!
সহজ মৃত্যুর আধো প্রেমে ক্রমশ জড়িয়ে পড়েছি,
রক্তশূণ্য ক্ষুধার্ত ঠোঁটে বিষাক্ত চুমু ক্ষরণে জমে,
যতোবার ইচ্ছের ডাকপিয়ন তোমার নাম ডেকেছে,
পাশে দাঁড়ানো জীবনকে বিদায় জানিয়েছি!
এক মৃত্যুহীন অনুভূতি,
কোথাও নেই! তবু অনুভবে রয়েছ তুমি!

নুড়ি পাথরের শ্যাওলায় পুরনো সময় যেন বলছে,
কেউ নই আমি! কেউ নই আমি!

ভালোবাসার জন্য তো জন্ম হয়নি,
তবু রোজ ভালোবাসতে চেয়েছি!
মৃত্যুসম ভালোলাগা গড়িয়ে বুকের প্রান্তে,
প্রাচীন হৃদয় ফলকে মরচে পড়া নাম বেনামি,
স্পর্শকাতর স্মৃতিরা ঠায় দাঁড়িয়ে তোমার বারান্দায়!
দূরে কবর খানায় ভালোবাসা আছে ঘুমিয়ে,
প্রতিশ্রুতির ফুল তখন অন্তিম শোকশব্দে,
আস্ত একটা মৃত্যুর উপন্যাস তোমার শরীরে, মিথিলা!
নৈঃশব্দের গভীরে তলিয়ে যাচ্ছি আমি!
ছুঁয়ে দেখো প্রতিটি রাতকে!
এ রাতের ভালোবাসা তোমার বুকের জন্মদাগে ফিরবে,
ভালোবাসার খুব কাছেই তো আছ তুমি!

এখনো বলবে!
কেউ নই আমি! কেউ নই আমি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.