নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও কবিতা

কবিতাই আমার সবচেয়ে বড় বন্ধু

আকিল মোস্তফা

introvert

আকিল মোস্তফা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির অপেক্ষায়

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অপেক্ষায় আছি, বড় অপেক্ষায় আছি

বহুদিন ধরে, নির্বাক পাথর যেন

গুহার নির্জনতায় শব্দের প্রতিফলন

ধ্যান নষ্ট হয়না, বিচ্যুত হয় শুধু।



অব্যক্ত অনুভুতি জলের শ্যাওলার মতো

তাকেই নিতে হয় সব, তবু অপাংক্তেয়

শনশন হাওয়াতে অমোঘ নিয়তি

বার্তা নিয়ে আসে, কিছু একটা অনুভবে

ব্যঞ্জিত হয়, যায়না এড়ানো।



বহুদিন ধরে জমে থাকা কান্নারা

তোমার অপেক্ষায়, জলভরা কালোমেঘের মতো

দিশাহীন ঘুরে ফিরে, পরিণতির অপেক্ষায় মেঘ

বজ্র হাঁকায়, আসব বলে বৃষ্টির স্বপ্নেরত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.