নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলাতারা

একলাতারা › বিস্তারিত পোস্টঃ

আমাদের ঘুরে দাড়াবার সময় এখন .[

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫



একেকটা সময় হঠাৎ করে উজ্বল হয়ে ওঠে ।

একঘেয়ে অস্থিরসময় পেরিয়ে যেতে যেতে হঠাৎ রুখে দাড়ায়। দেখে নিতে চায় তার নিজের অবয়ব। স্পষ্ট্করে বুঝে নেবার সুযোগ পেয়ে যায়- কোথায় দাড়িয়ে আছে সে। কোনদিকে তার যাত্রার গতিপথ । কাঙ্খিত পথ থেকে কতটা ভুলপথে এসে গেছে সে। এবং শুধরে নেবার পথগুলোও যেন স্পষ্ট হয়ে ওঠে অভূতপূরবো উদভাসে।



এখন সেরকম একটি উজ্বল সময় | রুখে দাড়ানো । চেতনার আলোয় উদ্ভাসিত। এবং যে জটিল অরন্য পার হয়ে পৌছাতে হবে কাঙ্খিত লক্ষ্যে সে অরন্যের ভয়াল সব দানবেরা নষ্ট থাবা উচিয়ে দাড়িয়ে সামনে।



এখনইসময় অতীতের ভুলগুলি শুধরে নেবার । এখনইসময় স্বপ্ন, আকাঙ্খা ও প্রত্যয় শাণিত করবার । এখনইসময় আমাদের সাড়ে তিনহাত ভূখন্ডজুড়ে রক্তচোষা হায়েনার প্রেতনৃত্য নিষিদ্ধ ঘোষনার ।এখনইসময় সম্মুখ যাত্রার নিশানাটা স্পষ্ট করে নেবার।



আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষেরা অপরিমেয় ভালবাসায় বুকের রক্ত ঢেলে স্বপ্নের আবাদ করেছে এই পবিত্র মাটিতে । এ মাটিতে ফলবে তাদের রক্ত সেচে আবাদ করা সোনালী ফসল । এখানের বাতাসে যেমন অবলীলায় ছড়িয়ে যায় আমের মুকুলের গন্ধ ও ভ্রমরের গান -তেমনি ছড়াবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি । এখানে কোটি মানুষ সমস্তরকম মতপা্র্থক্য নিয়েও এসে সমবেত হবে একটি লাল সবুজ পতাকার তলে। ভালবেসে - গভীর মমতায় শক্তকরে ধরে থাকবে পরস্পরের হাত ।



যে স্বপ্নভূক হায়েনারা এমাটির রূপ-রসে পুষ্ট হয়ে সেদিন আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষের রক্ত নিয়ে খেলেছে , এই পবিত্র মাটির সম্ভ্রম লুঠ করেছে -কথা ছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের বন্যায় তারা ভেসে যাবে ।

এই পবিত্র মাটি থেকে সমূলে উৎপাটিত হবে তাদের শিকড় । অথচ -আমরা কী দুঃসহ অবহেলা , বেঈমানী আর আত্মবিস্মৃতির দোলাচলে আবার তাদেরকে প্রোথিত করেছি । শিকড় ছড়িয়ে বিষাক্ত আলিংগনে জাপটে ধরেছে এই পবিত্র মাটি ।



আজ আবার যখন- চেতনায় জোয়ার এসেছে -সময় মেলে ধরেছে আত্মউন্মোচনের সুযোগ - আমরা কি শুধরে নেবো না আমাদের ভুল গুলো ? আমরা কি ঠিক করে নেবো না সেই শাশ্বত গন্তব্যের দিকে আমাদের যাত্রার নিশানাটি ? আমরা কি আবার শক্তকরে ধরব না পরস্পরের হাত ?



আমার ধর্ম বিশ্বাস আমার রক্তে প্রবাহিত। আমার নিঃশ্বাসের মত গভীর ও নিজস্ব । আমার সৃষ্টিকর্তার কাছে আমি আজন্ম নতজানু। যারা আমাদের ধর্ম বিশ্বাসের মত পবিত্র, সুন্দর এবং একান্ত একটি বিষয়ের অজুহাতে মানবতাকে কলুষিত করে-তারা এ মাটির যোগ্য নয় । যোগ্য নয় মহান কোনো ধর্মেরও।



আমরা আজ দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই- আমরা বেঈমান নই, কাপুরুষ নই, আত্মবিস্মৃত নই । আমরা দিকভ্রান্ত নই । আমরা আমাদের স্বপ্নবাজ পূ্র্বপুরুষের যোগ্য উত্তরসূরী । আমরা আজ বিচার চাই । সকল যুদ্ধাপরাধীর বিচার চাই ।



অমর একুশের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ।



*******************************





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

Palol বলেছেন: ধর্মের নামে, স্বাধীনতার নামে কাউকে হত্যার ভাগার এদেশ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.