নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম সবাইকে দেবদাস. এর ব্লগে

ভালবাসতে সবাই জানে , দুঃখ পেতে সবাই জানে তবে কস্ট কে বুকে ধরে সেটা উপভোগ করা কতটা নির্মম সেটা কেউ কেউ জানে ।

দেবদাস.

আমি দেবদাস. কবিতায় খুজি পার্বতীকে , গানে খুজি চন্দ্রাকে।

দেবদাস. › বিস্তারিত পোস্টঃ

দেবদাস কথন - ৩

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

এখানে থাকবে দেবদাস এর ডায়েরি কথন -





ইহসাক ভাইদের বাসায় সেবার বেশ বড়সড় আম ধরেছিল । তাদের বাসার পাশেই যূথী আপুদের বাসা । আর যূথী আপুদের বাসার পাশেই হল মাঠ যেখানে আমাদের বিকেলের খেলার স্থান । সাতচারা অথবা ফুটবল যখন ই যূথী আপুদের বাসায় যেতো ভুলে ও কেউ সেখানে পা মাড়াতো না , অতঃপর জরিমানা দিতে হইতো । অনেক শুনেছি যে ইহসাক ভাইদের পাকা বড় আমগুলি নাকি সেখানেই পড়ত কিন্তু অই টাইগার টার জন্য কিছু করতে ভয় হত । টাইগার হ্যা ওর নাম ছিল টাইগার । দেখতে পিচ্চি হলে কি হবে চেচাতো বেশ জোড়েসড়ে । মাঝে মাঝে বেশ লাফিয়ে লাফিয়ে চেচাতো । পাঠক সকুল আপনাদের ভাবনা হচ্ছে কে এই টাইগার ? আচ্ছা বলছি এইটা হইল একটা কুকুর :P । কুকুরটা দেখতে বেশ কিউট কিন্তু ছুডু খাট এটাই আমাদের ভয়ের উপর রাখত । আমারা ছোট ছিলাম বিধায় সেখানে পা বাড়াতাম না । এভাবে বেশ কয়েকবছর পার হবার পর ক্লাস ৭ কি বা ৮ এ থাকা কালিন আমার প্রথম যাত্রা সেই বাসায় ।



আমাদের এলাকায় এক খালা থাকতেন , তার দুটি সন্তান । তারা আমাকে অনেক আদর করতেন । ভাইয়াটা তখন শাহিন কলেজে আর আপুটা সবে এসসি দিবে । যথারিতি যূথী আপুর বান্ধুবী ছিলেন অই আপুটা । আপনারা হয়ত লক্ষ করবেন শবেবরাতে অনেকেই হালুয়া রুটি বানিয়ে পাশের বাসায় অথবা কারো কারো ঘরে বিলান । অই দিন আমার একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ পড়ল আর সেটা হইল হালুয়া পরটার প্লেট নিয়ে যূথী আপুদের বাসায় সাপ্লাই করা । কি ভয়ানক একবার বুঝেন , আমি তো পারি না ভয়েই চুমশে যাই কিন্তু আপুর ধমাকাধমকি খেয়ে শেষে যেতে হল । না হলে আপু আমারে বলছে - তুই কি কাপুরুষ ভিতু হয়ে থাকতে চাস নাকি মহাপুরুষ । আমি মহাপুরুষ হতে চাই বলেই নিজেই জিব্বায় কামড় দিয়ে হালুয়া নিয়ে প্রবেশ করলাম আপুদের বাসায় ।



গেটের কাছে এসে কলিং বেল দিয়েছি কি এমন সময় ঘেউ ঘেউ :| , ওরে আল্লাহ্‌ কই যাই :((:(( । ওপাশ থেকে তখন একটা স্পিকারে ভেসে আসল - কে ?



আমি কোনমতে আমার নাম বলেছি তখন ই বলল ভিতরে কব্জাটা উপরে উঠাইয়ে চলে আসো ।



আমি কইলাম - আফা টাইগার ?



ভিতর থেকে বলল , নাহ ও কিছু করবে না ও ওর রুমে তালা বাধা আছে তুমি চলে এসো ।



আমি দোয়া যা আছে সব পইড়া ( বাই দা ওয়ে কুলহুয়াল্লাহ সূরাটা ৩ বার পড়ছিলাম মনে হয় /:) ) থুথু দিয়ে বুকটা ভিজিয়ে ভিতরে প্রবেশ করলাম । ভিতরে ঢুকেই দেখলাম বাসাটা সোজা চলে গেছে ভিতরে আর দেয়াল জুড়ে গাছ -গাছালি । পরে জেনেছি সেগুলো পাতাবাহার । ডানে ছোট্ট একটা ঘরে দেখলাম সাদা বিলাইয়ের মতন একটা ছুডু কুত্তা । ওরে এটাই বুঝি টাইগার :D:D:D:D , এতু ছুডু ।



অতঃপর ভিতরে থেকে বীরবিক্রমে বেরিয়ে আসার আগে ২ টা টেনিস বল আর একটা পাকা আম যূথী আপু গিফট করল আমারে আর কইলো নেক্সট টাইম বাসায় আসলে হাফ পেন্ট না পইরা ফুল পেন্ট পরে আসতে :P :P। যথারীতি বিকেলে মাঠে গিয়ে বল গুলো যখন দেখালাম বন্ধুদের তখন তো এক একটার চক্ষু চড়কগাছ হয়ে গেলো । আমি ও তাদের কাছে গোপন করেছি যেটা সেটা হচ্ছে - টাইগার কিন্তু দেখতে বিলাইয়ের লাহান না সে কিন্তু অনেক ওচা আর ইয়া বড় বড় দাঁত ও আছে তার । যদি কইতাম ছুডু তাইলে তো সবাই বল আনতে যাইতো আর সেই সাথে আম ও , আমি চাই নাই এটা হোক । অতএব প্রতি সপ্তাহে একদিন হলে ও আপুদের বাসায় এই বীরপুরুষের গমন নিশ্চিত ।



চলবে ...............................।



অবশ্যই ফুল প্যান্ট পরে গেছিলাম , আফনাগো কি ধারনা :D :D

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

সালমাহ্যাপী বলেছেন: আচ্ছা সিরিজের কথা পরে কমু তার আগে একটা প্রশ্ন করি আপনি কি পুরান ব্লগার নতুন নামে আসছেন??

কিংবা আপনি কি আমারে চিনেন???

শুনেন ইচ্ছা হইলে উত্তর দিয়েন নাইলে নাই। কিন্তু কথা পেঁচাইবেন না।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

দেবদাস. বলেছেন: ডাক হরকরা কাকে বলে বুঝেন ?

এত কথার উত্তর দিতে আমি পারব না , পোস্ট বিষয়ে ভাল কি মন্দ দুই এক কথা বলতে পারেন । আর ডাক হরকরা বন্ধ করেন ।


ধন্যবাদ ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

সালমাহ্যাপী বলেছেন: হুম ওক্কে !!

পোস্ট খারাপ না ভালোই লেগেছে,চালিয়ে যেতে পারেন। !!

আচ্ছা আমি এই ধরনের প্রশ্ন কেন করেছি তার কারনটা বলি। আমার সাথে অচেনা কেও এইভাবে ফান করেনা। আপনার কথা বার্তা পরিচিত জনদের মতন মনে হয়েছে তাই এই প্রশ্ন করেছিলাম। ওকে ফরগেট দিজ কোশ্চেন। :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

দেবদাস. বলেছেন: ওকে মাফ করে দিলাম :) , সবাইকেই আপন ভেবেই বলি । ব্লগিং করি বলে কাউরে আপন ভাবতে পারব না তা কি হয় ? যাদেরকে যা যা বলেছি তাদের পোস্ট পড়েই বলেছি , আর যারা খারাপ কথা বলবে তাদের ও খারাপ ভাবেই শাসন করেছি ।


আমরা যদি চাই তা হলে সামুকে সুস্থ ও একটা সামাজিক ব্লগ হিসেবে আরো উচ্চতায় নিয়ে যেতে পারব এবং এর জন্য দরকার আপনার , আমার সকলেরই সহযোগিতা ।

মাফ করে দিলাম , আর চা কম খান তা না হলে দাঁত পড়ে যাওয়ার অথবা দাতে কালো দাগ হবার সম্ভাবনা আছে ।

হেপি ব্লগিং ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

সালমাহ্যাপী বলেছেন: আপনার কাছে মাফ চাইলো কে?????? B:-) B:-) X(

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

দেবদাস. বলেছেন: :-B :-B :-B আচ্ছা ।

ওকে ফরগেট দিস কইলেন যে আমি ভাবছি ফরগেব দিস কইছেন ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

তুষার আহাসান বলেছেন: আপনার পোস্টে + দেয়নি এখনও কেউ, আমিই প্রথম দিচ্ছি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

দেবদাস. বলেছেন: :) ওয়াও , অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকে ও তুলে রাখলাম সোকেসে ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নেক্সাস বলেছেন: দেবু বাবুর ডায়রীতে প্লাস

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

দেবদাস. বলেছেন: ধন্যবাদ :) , আপনাকে ও কুসুম কুসুম চায়ের ভাপ এর মতন শুভেচ্ছা জানালাম :)

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

জুন বলেছেন: আপনি কি আমের সিজনেই সব পোষ্ট লিখেছেন নাকি দেবদাস :-* :-*
+

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

দেবদাস. বলেছেন: =p~ =p~ ঠিক ধরেছেন , যত সিজন শুধু আমের ই আমার । বর্ষার ও আছে সেগুলো ধাপে ধাপে দিবো :-P :-P

আগে আম - গ্রীষ্ম
তারপর - বর্ষা
তারপর - শরৎ
তারপর- হেমন্ত
তারপর - শীতকাল


;) , এটাই আমার ডায়রী লেখার টিপস গো আপুমনি ।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

মায়াবী রূপকথা বলেছেন: তো ভীড় দেখি চারদিকে মানুষের, ভীড়ের চাপে কথা বলতেই ভুলে গেছি। চুপচাপ থাকাতেই এখন বেশি শান্তি। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দেবদাস. বলেছেন: শান্তি থাকুক , কিন্তু ভিন্ন চরিত্রেই আমরা অনেক ভাল মানুষ চুপচাপ থাকলে তো হবে না ।

ভাল থাকুন শান্তিতে থাকুন কিন্তু ভুলে যাবেন না । :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: দেবদাস ভাইয়া এই যুথী আপু কি পার্বতী?:)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

দেবদাস. বলেছেন: না আপু । উনি বয়সে অনেক বড় ছিলেন আমার থেকে ।

পার্বতীর পার্ট পরে আসবে :(

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
মজা পেলাম বেশ।


আচ্ছা, প্রায় তিন বছরের পুরনো এক ব্লগারের লেখার সাথে আপনার লেখার বেশ মিল :P

০২ রা জুন, ২০১৩ রাত ১:৫৩

দেবদাস. বলেছেন: ভয় লাগিয়ে দিচ্ছেন কেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.