| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: আক্তার হোসেন
এই ব্লগের মালিক বেকারত্ব দূরীকরণ প্রচেষ্ঠায় ব্যস্ত আছেন উপরন্তু ইদানিং বিয়ে করছেন। নবদম্পত্তি আপনাদের কাছে দোয়া প্রার্থী। সকলের জন্য শুভকামনা রইল।
এখন থেকে আমি একজন ব্লগার।
আমার অন্যতম প্রিয় বন্ধু সারাদিন খালি সামু আর ব্লগ নিয়া পড়ে থাকে। ব্লগের জ্বালাতনে তার সাথে মন খুলে দুইটা কথাও বলতে পারতাম না। তার কাছে গেলেই দেখতাম ব্লগে ঢুকে আছে আর কি জানি পড়ে আর ফালতু সব মন্তব্য করে (যেমন : লেখায় ++, সুন্দর কবিতা, অসাধারন পোস্ট++ইত্যাদি ইত্যাদি) যার আগামাথা আমি কিছুই বুঝিনা।
একদিন গুরুত্বপূর্ণ একটা কাজে গেলাম তার কাছে দেখি কাজের ফাকে ফাকে আবার ব্লগে ঢুকে আবার মন্তব্যও করে। গেল মেজাজটা খারাপ হয়ে ।
বললাম তোমার ছাতার ব্লগে কি আছে দেখি? সারাদিন খালি বইসা বইসা ব্লগের আকাম কর। তারপর একুট না রেগে আমাকে ব্লগের কয়েকটা পোস্ট দেখাল।
আমিও মজা পেয়ে বললাম আরও দেখা । বন্ধু বলল আর দেখানো সম্বব না ভাগ এখান থেকে বাড়িতে গিয়া তোর কম্পিউটারে দেখ। এড্রেস নিয়া চলে আসলাম। তারপর সামু ব্লগে ঢুকে শুরু করলাম পড়া অবশ্যই ব্লগারদের প্রিয়তে রাখা পোস্টগুলোই পড়েছি। ওরে আল্লা!!! এত সুন্দর তথ্যমূলক একটা সাইট!!!! কত তথ্য আমি কত খুজেছি কিন্তু পাইনাই। সামুতে এসে সব একসাথে পেলাম। নিজের ভূল বুঝতে পারলাম আর বুঝতে পারলাম বন্ধু কেন সামুপাগল। তাই বন্ধুর কাছে ক্ষমা প্রার্থণাপূর্বক একটি নিক খুলে দেয়ার অনুরোধ করলাম। মুচকি হেসে আমাকে সে নিক খুলে দিল। ভাবলাম এতদিন যার যার লেখাগুলি পড়লাম তাদের লেখায় মন্তব্য করে জানিয়ে দিয়ে আসি যে আমিও ব্লগার এবং ব্লগে এসে গেছি। কিন্তু একি! আমি মন্তব্য করতে পারছিনা। ওয়াচে আছি। ৭ দিন আমাকে ওয়াচে রাখা হবে। আজ ৫ দিন হল। তাহলে ২ দিন পর আমি জেনারেল হব। ওয়াও!!! তাহলেই মন্তব্য করতে পারব।
ধন্যবাদ জানাই সামু ব্লগের প্রতিষ্ঠাদের যারা এত সুন্দর একটি ব্লগ প্রতিষ্ঠা করেছেন এবং সকল ব্লগারদের যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়ত এ ব্লগটি দিনকে দিন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে।
এই লেখাটি লিখতে আমার বন্ধু আমাকে অনেক সহযোগীতা করেছে। না হলে আমি লিখাটি লিখতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি তাকে। ব্লগতো আর খালি রাখা যায় না তাই এই লেখাটি লিখলাম। সত্যই লিখলাম। আশা করি নতুন বলে অবহেলা না করে সহব্লগার হিসাবে সবাইকে পাশে পাব।
শেষ কথা: লিখতে পারি আর না পারি তবে সব লেখা পড়ব এবং মন্তব্য করব ইনশাল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
মো: আক্তার হোসেন বলেছেন: আপনাকেও আমার ব্লগে স্বাগতম।
২|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখায় +++, সুন্দর, অসাধারন পোস্ট +++
স্বাগতম। শুভ কামনা রইল।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪
মো: আক্তার হোসেন বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।
সুন্দর, অসাধারন পোস্ট +++
আমার ব্লগে স্বাগতম।
৩|
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫
প্রবাসী পাঠক বলেছেন: সামু পরিবারে স্বাগতম।
মাহে রমজানের শুভেচ্ছা।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫
মো: আক্তার হোসেন বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
৪|
০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
মুদ্দাকির বলেছেন: হ্যাপি ব্লগিং
আসসালামুয়ালাইকুম
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৬
মো: আক্তার হোসেন বলেছেন: অলাইকুম আস সালাম মুদদাকির ভাই।
৫|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: স্বাগতম । হ্যাপি ব্লগিং ।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭
মো: আক্তার হোসেন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
পাশে যেন পাই সবসময়।
৬|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম।হ্যাপী ব্লগিং ।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮
মো: আক্তার হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৭|
০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪১
খাটাস বলেছেন: অনুভূতিতে বিশাল লাইক।
সামু পরিবারে স্বাগতম। হ্যাপি ব্লগিং।
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
মো: আক্তার হোসেন বলেছেন: মারহাবা! মারহাবা।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।
৮|
১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২
মো: আক্তার হোসেন বলেছেন: উপরের ব্লগারদের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য। যদিও আমি একজন নতুন ব্লগার।
যারা মন্তব্য করেছেন আপনারা সবাই আমার প্রিয় ব্লগার আপনাদের লেখা আমার অসম্ভভ ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্লগে স্বাগত।
হ্যাপি ব্লগিং!