নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলতে চলতে দেখা হবে এক দিন অপেক্ষায় থাক !

মাহবুব আলম

mahbub alm

মাহবুব আলম

mahbub alm › বিস্তারিত পোস্টঃ

ক্রেতার নিকট এক ইলিশ পেলে জরিমানা – চারটিতে জেল

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০

ইলিশ কিনে ধরা পড়লেই দিতে হবে জরিমানা, যেতে হবে জেলে।প্রজনন মওসুমে ডিমওয়ালা মাছ নিধন বন্ধে এমনই এক ঘোষণা দিয়েছে সরকার।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান, সরকারি ঘোষণার পর যদি কেউ একটি ইলিশ কিনেও ধরা পড়েন, তবে তাকে জরিমানা গুনতে হবে। আর চারটির বেশি ইলিশ নিয়ে ধরা পড়লে কমপক্ষে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার এ বিষয়ে তিনি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশও দিয়েছেন।

জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বাংলামেইলকে জানান, ১৫ অক্টোবর পর্যন্ত কোনো ওই আদেশ বলবৎ থাকবে। এ ব্যাপারে প্রশাসনকে কড়া নির্দেশ দেয়া হয়েছে।

ইলিশ রক্ষায় আগামী দিনে গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চাঁদপুরে ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৪শ’ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং এক হাজার ইলিশ ক্রেতাকে জরিমানা করা হয়েছে।

এছাড়া ৪০ জন ক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ মণ ইলিশও জব্দ করেছে প্রশাসন।

জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, জব্দ করা বেশিরভাগ ইলিশ গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ইলিশ একটি মৎস্য হিমাগারে মজুদ রাখা হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

হেডস্যার বলেছেন:
জরিমানায় কাজ হবে না।
ক্রেতা বিক্রেতা দুইটারেই বাইড়াইলে কাজ হবে নিশ্চিত।

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

তিক্তভাষী বলেছেন: বাড়ি বাড়ি গিয়ে ডিপফ্রিজ খুলে চেক করা হোক।

বাই দ্য ওয়ে, হিমাগারে মজুদ রাখা জব্দ মৎস্যগুলো কে খাবে? :P

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: মন্দ হবে না :) B-) B-) B-)

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

খেলাঘর বলেছেন: সঠিক কাজ, জাতীয় সম্পদকে রক্ষা করা সবচেয়ে বড় কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.