| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল প্রত্যাহার করল শিবির
সিনিয়র করেসপন্ডন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতাল প্রত্যাহার করল শিবির
ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কয়েকটি পরীক্ষা থাকার কারণে রোববারের হরতাল প্রত্যাহার করেছে ছাত্রশিবির। একইসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেছে জামায়াতের অঙ্গসংগঠনটি।
শনিবার বিকেলে ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে ফোনে জানিয়েছেন।
তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার নিখোঁজ নেতাদের সন্ধান ও আটক নেতাদের মুক্তি না দিলে আবারো হরতাল দেওয়া হবে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের মধ্যে কেন্দ্রীয় সভাপতির মুক্তি, সম্প্রতি নিখোঁজ হওয়ার দুই নেতাসহ সকল নেতার সন্ধান ও মুক্তির দাবিতে রোববার সারাদেশে হরতাল পালন করা হবে।
এছাড়াও শিবিরের একাধিক সূত্র এ হরতালের খবর নিশ্চিত করে।
জানা গেছে, গত সপ্তাহে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের হাতে নিহত শিবিরকর্মী আব্দুল আজিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা তাজাম্মুল আলী, আজিজুর রহমান, আব্দুস সালাম ও নুরুল আমিনকে আটক করে গুম করার অভিযোগ করে আসছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
এনএম/জেএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/আরআর
২|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হরতাল কখন দিল আবার প্রত্যাহার কখন করলো?
৩|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: বৃষ্টিতে বেশি একটা সুবিধা করতে পারবে না দেখে এই সিদ্ধান্ত, কিসের পরীক্ষা! এর আগে কত গুরুত্বপূর্ণ পরীক্ষা গেল..... কত রকম মুনাফেকি যে করতে পারে এরা!
৪|
২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধুর...... কলেজে যাওয়া লাগবো
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭
মান্ুষ মরণশীল বলেছেন: link?