নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ নীলিমা

সবুজ নীলিমা › বিস্তারিত পোস্টঃ

সকলের সমন্বিত উদ্দোগ দরকার বিষয়টা সমাধানের জন্য

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

অদ্ভুদ একটা সন্ধ্যা পার করলাম আমি। এম এ পরীক্ষা শেষে যশোর যাওয়ার জন্য ট্রেনে উঠব বলে বিমান বন্দর স্টেশনে আসলাম। যথারীতি আধাঘন্টা দেরিতে ট্রেন বিমান বন্দর স্টেশনে আসল। এর পর কাহিনীটা রীতিমতো ভয়াবহ। আমি একটা ব্যাগ পিছনে ঝোলান এবং আমার ল্যাপটপের ব্যাগ আমার হাতে। এমন একটা অবস্থা যে আমি একা মানুষ কোন রকমে স্রোতে ভেসে ট্রেনে উঠলাম । পিছনের ব্যাগটা মানুষের টানাটানিতে গেল ছিড়ে। তার পর কোন রকমে সীটে আসলাম। আমার সাথে যিনি ছিলেন তিনি কোন রকমে উঠে টয়লেটের মধ্যে উঠে অনেক পরে আমার কাছে আসল্। এবার আমি যে আবেদন টা করতে চাই সকল ব্লগার ভাই এবং যথাযথ কতৃপক্ষের কাছে সেটা হলো আমরা কি প্রত্যেক বগি অনুযায়ি স্টেশনে এসে লাইনে দাড়াতে পারি না। তার পর ট্রেন আসলে আগে যাত্রী নামবে তার পর লাইনে থাকা মানুষগুলো এক এক করে ট্রনে উঠবে। যতক্ষন পর্যন্ত একটা মানুষও বাকি থাকবে ততক্ষন পর্যন্ত ট্রেন ছাড়বে না্। আমি একটা ছেলে হয়ে যে কষ্ট দেখলাম তা অবর্ননীয়, তাহলে একটা মেয়ের জন্য এটা কতটা বিব্রতকর হতে পারে তা সহজেই অনুমেও। আমার মনে হয় শুধু একটা উদ্যোগ দরকার , আর সরকারের একটা ঘোষনা দরকার । হয়ত প্রথমে একটু সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে বিষয়টায় যখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে তখন বিষয়টা এতটাই সুন্দর হবে যে আর কারো ট্রনে উঠার জন্য জামা কাপড় টানা টানি এবং ব্যাগ ছিড়তে হবে না। তাই আমি সকল ব্লগার ভাইদের বিষয়টা একটু বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। এ জন্য যে ব্লগার দের শক্তি আমার জানা আছে। আমরা যদি একতাবদ্ধ হতে পারি কোন বিষয়ে তাহলে যত কঠিন কাজ হোক না কেন তা হবেই। তাই জনস্বার্থে বিষয়টারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবার সুন্দর জীবনের কামনায় আজ এখানে/..................................

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

ফারিয়া বলেছেন: আপনার চিন্তা ভালো ও সবার জন্য কল্যানময়, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হল, আমরা একটু বেশিই অধৈর্য। তবে সরকার অনুমোদন দিলে নিশ্চয়ই বিষয়টা সুন্দর করে তুলবে পরিবেশ, অন্যথায় কাজ হবেনা।

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

সবুজ নীলিমা বলেছেন: ধন্যবাদ ফারিয়া , তবে আসলে কি আমরা কোন দিন এর থেকে বের হতে পারব না ? দেখনা ভাই সবাই মিলে কিছু করা যাই না কি।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২২

দিনান্তে বলেছেন: এটা মনে হয় আমাদের জাতিগত আচরন, সবকিছুতেই হুড়াহুড়ি না করলে মনে শান্তি পাই না। আর নিয়ম তৈরি করলে আরো ফূর্তি, আমরা নিয়ম ভাংগাকে বাহাদুরি বলেই মনে করি।

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

সবুজ নীলিমা বলেছেন: ধন্যবাদ, কিন্তু আমাদের কি চেষ্টা করা উচিৎ নয় ?

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৯

নতুন বলেছেন: আমাদের মাঝে একটা বিষয় কাজ করে.... আমারে চেনেস আমি কে????

নিয়ম ভাংগার বাহাদুরি বিরাট একটা ব্যাপার...

সেই বাংলাদেশিকে দেখবেন বাইরের দেশের এয়ারপোটে লাইনে দাড়াইয়া..ভদ্রভাবে সব নিয়ম মেনে চলতেছে... তিনি যখন বাংলাদেশ বিমানে বা বাংলাদেশের বিমান বন্দরে আসবে তিনি তার নিজের খাসিলত ধারন করেন...

:( এই জন্যই তো আমরা উন্নতি করতে পারতেছিনা..

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

সবুজ নীলিমা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.