নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম

ব্লগর ব্লগর...

ছিন্ন মূল

Carefully careless...

ছিন্ন মূল › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকবেন আব্বা

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

আব্বার হাতে কত মাইর আর জাঁদরেল ধমক খাইছি তার ইয়ত্তা নাই । বেশিরভাগ মাইরের কারণই ছিল ক্রিকেট খেলা আর টিভি দেখা ।

আমাদের বাসায় তখন টিভি ছিল না । প্রতি শুক্রবার বিটিভিতে বাংলা ছবি :P দেখার জন্য পাশের বাসা কিংবা দোকানে গিয়ে টিভি দেখতে হত । দুঃখের ব্যাপার হল ঐ দিনই আব্বা বাড়ি আসত /:)

মাইর দিয়াই আবার যাওয়ার সময় হাতে ২ টাকার একটা নোট দিয়ে যেত (তখন ২ টাকা মানে আমার কাছে বিশাল ব্যাপার ৪ টা ৫০ পয়সা দামের চকলেট কিনতে পারলে আমারে আর পায় কে ;) )।

বাসায় টিভি ছিলনা তারমানে এই না যে বাবার টিভি কিনার সামর্থ ছিলনা , ছিলনা কারন টিভি থাকলে আমার পড়াশুনা হবে না তাই । আমার এসএসসির আগে তাই বাসায় টিভি আসেনি ।

যে বাবা ক্রিকেট খেলার জন্য মাইর দিত সে বাবাই আবার আমাদের তিন ভাইয়ের জন্য অর্ডার দিয়ে তিনটা ব্যাট বানিয়ে নিয়ে এসেছিল ।

আমি কোচিং এ যাওয়ার পথে আব্বার চাকরিস্থলের সামনে দিয়েই যেতে হত । প্রতিদিন সকাল ৮ টা বাজে আব্বা আমার জন্য দাঁড়িয়ে থাকত । এক কাপ চা আর একটা কেক খাইয়ে দিয়ে পকেটে ২০-৩০ টাকা দিয়ে দিত (তখন ২ টাকার সময়টা পেরিয়ে গেছি :))



এখন আর আগের মত আব্বা মাইর বা ধমক কোনটাই দেয় না । কিন্তু ভালবাসাটা আগের মতই রয়ে গেছে ।

আব্বা ভাল করেই জানে হলের খাবার খুব একটা ভাল হয় না তবুও প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করে কি দিয়ে খেয়েছি ।

প্রত্যেক বার বাসায় গেলেই জারি খাইতে হয় আগের বারের চেয়ে শুকিয়ে গেছি বলে যদিও আমার পক্ষে আর শুকানো সম্ভব না :P



কোনদিন বাবাকে বলিনি আব্বা আপনাকে ভালবাসি , মনে হয় না কোনদিন বলতে পারব । কারনটা মনে হয় চিরাচরিত মধ্যবিত্তীয় সমাজ ব্যবস্থা ।

যাই হোক শুধু বাবা দিবসে না আব্বা আপনাকে সবসময়ই ভালবাসি ....... আপনি ভাল থাকবেন ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

ভ্রামক বলেছেন: :) :) :)

২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগল অনুভূতির প্রকাশ ।
ব্লগে স্বাগতম

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮

ছিন্ন মূল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.