নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম মন্ডল

আলম মন্ডল › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০



আমার আছে হাত বাড়ানো

তোর হাত কই

ও আমার অপেক্ষা করা

খেলনা বাটি সই।

সাদা খাতার পাতা নৌকা

বৃষ্টি জলে কাত

উন্নত হাতে দোওয়া চাওয়া

হঠাত কিস্তিমাৎ।

মাটির পথে গরল পিচ

উধাও শিশির ঘাস

মেঘা, তুই মন্দিরে আর

ধূলো পায়ে যাস!

কেউ কি তোর চুলটা টানে

পিঠে মারে কিল

ভর দুপুরে সাথে নিয়ে

আমে মারে ঢিল।



আজ আমার অপরাহ্ন

কাঁচা পাকা দাড়ি

তোরও হয়ত আটপৌরে

বা অভিজাত শাড়ী।

চোখে ভাসে ফ্রকপরা

দৌড় উদোম পায়ে

চিনে নিস পথের ফাঁকে

পরিচিতির দায়ে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: দারুন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.