নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম মন্ডল

আলম মন্ডল › বিস্তারিত পোস্টঃ

রাত বাড়ে

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১



দিল্লী কোথায় থাকে

দিল্লীর কোনখানে

বারাসাতও কেঁদে ফেরে

লুকিয়ে আপ্রাণে।

রকমারী মুখমারীর

স্লোগানের যুদ্ধ

পাবলিক গোবেচারা

বেবাক বুদ্ধ।

তুই তুই তুই

আমি আমি আমি

পাপেতে ভরা

মনের পাপামি।

ঘরের কোনেতে ফেরে

ঘরেরই মন

বিচার বেচারা দেখে

সব্বাই দুশমন।

শোকমিছিলে হাঁটে

শোকস্তব্ধ পা

মৃতরা হাঁটছে, জীবন

অন্য কোথা যা।



মঙ্গল গ্রহ

না মঙ্গল খোঁজা

অস্থির-মূক-বধির জাতির

দু চোখই বোঁজা।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.