নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোনেশ দাস

মেনােশদাস

আমার ব্লগে আপনাকে স্বাগতম।

মেনােশদাস › বিস্তারিত পোস্টঃ

দেশী কলার সেরা কলা

২২ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫২

গ্রামবাংলার গৃহস্থের বাড়ির আঙ্গিনায় সারি সারি যে কলাগাছ সোভা বর্ধন করে থাকে তার অধিকাংশই বাইশ্যা কলার গাছ । প্রচলিত আছে , কাঁদিতে বাইশ হালি কলা ধরে বলে এর নাম বাইশ্যা কলা । এ কলার চারা একবার রোপণ করলে বংশ পরম্পরায় ভিটের জমি আঁকড়ে থাকে । কোন প্রকার সেবা বা পরিচর্যা ছাড়াই বারো মাস ফল ফল দেয় । সারাদেশেই কলা প্রজাতির বিভিন্ন জাতের মধ্যে বাইস্যা কলা সবচাইতে বড় এবং ওজনে বেশি । এটি অন্য কলার চাইতে বড় এবং ওজনে বেশী ; কিন্তু বীচি বহুল । বিচির কারণে অনেকেই এই কলা পছন্দ করে না। কিন্তু দরিদ্র মানুষের মধ্যে পুষ্টিকর খাবার হিসাবে সমধিক সমাদৃত। শিশুখাদ্য দুধের বিকল্প হিসাবে দরিদ্রদের মধ্যে এটি খুবই প্রচলিত। মায়েরা পাকা কলা চটকিয়ে চালনিতে চেলে বিচি ছাড়িয়ে শিশুকে খাওয়ায়। লক্ষ্য করা যায় , দুধপোষ্য শিশুর চাইতে কলা খাওয়া শিশুদের স্বাস্থ্য কোন অংশেই কম নয়। বিখ্যাত কলার পিঠা বাইশ্যা কলার রস থেকে তৈরী হয়ে থাকে । দুধ-ভাতের সাথে এই কলা বিশেষ স্বাদ-গন্ধ আনে বলে অনেক গৃহস্থের বাড়িতে এটির বিশেষ কদর রয়েছে। এই কলার মোচা বা থোড় তরকারি রান্নায় সুস্বাদু বলে বাজারে এর দাম বেশী । দরিদ্র শিশুদের মধ্যে কলা তেতুলে ভর্তা করে খাবার প্রচলন দেখা যায়। এক সময় গৃহস্থের বাড়িতে এ কলা গাছের খোল রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ক্ষার তৈরী করা হতো। এই ক্ষার দিয়েই প্রতিমাসের কাপড়-চোপড় ধোয়া হতো। বিভিন্ন পার্বনে কলার পাতা ও খোলে দাওয়াত খাওয়া এবং শুকনো কলার পাতার দিয়ে বাড়ির আঙ্গিনায় বেড়া দেয়ার প্রচলন এখনও গ্রামাঞ্চলে কম বেশী দেখা যায়। আধুনিক উন্নত জাতের কলার চাষ হলেও পরম্পরার সাক্ষী হয়ে আঙ্গিনায় আজও টিকে আছে বাইশ্যা কলা।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৮

ফান্টা বলেছেন: আমাদের এলাকায় এটাকে বুইত্তা কলা বলে =p~

২| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমাদের আগের বাসায় বীচি কলার গাছ ছিল। এই কলা অন্য কলার চেয়ে অনেক বেশী মিষ্টি হয়... :) কিন্তু এত বীচি যে শুধু খাওয়া মুস্কিল। এ দিয়ে চমৎকার পিঠা তৈরী হয়।

৩| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:১০

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো একটা জিনিষ তুলে ধরেছেন


পোষ্টে প্লাস !!!!

৪| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৭

মেনােশদাস বলেছেন: Ok .Fanta.Md.khaled sifulla.konobang.thanks.

৫| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৬

বাহাদুর বাপ্পী বলেছেন: আমাদের গ্রামে এটাকে বলে "মদনা কলা"

৬| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪২

ফোকলা বলেছেন: বরিশালে এই কলারে বলে 'আইড্ডা কলা' । শুদ্ধ ভাষায় 'বিচি কলা' :) :)

৭| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৪

মেনােশদাস বলেছেন: Stand in good stead ,thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.