নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ওসমান হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থী

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছে আইনজীবী মো. মাহফুজার রহমান। সে ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। ১৪ ডিসেম্বর একটি অনলাইন ফ্যাক্ট চেকিং সাইটের বরেত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মো. মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।
আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মো. মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে একটি অনলাইন ফ্যাক্ট চেকিং সাইটটি এ বিষয়ে নিশ্চিত হয়েছে।
গত ১৩ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মটি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজার রহমানের (Md Mahfujar Rahman) নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যেই মাহফুজার রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি সে কি না? উত্তরে সে জানিয়েছিল, সে সেই ব্যক্তি না।
আরও প্রশ্ন করা হয়েছিল, ‘জামিন আদেশের কপিতে আইনজীবী কায়সার কামাল বলে যার নাম রয়েছে সে কি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না?
উত্তরে মাহফুজার রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিল, ‘স্যার এত বড় মাপের আইনজীবী, তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।’
গত ১৩ ডিসেম্বর আদালত বন্ধ থাকায় অনলাইন প্ল্যাটফর্মটির পক্ষে পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে মাহফুজার রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।
তবে আজ রোববার (১৪ ডিসেম্বর) আদালত থেকে উল্লিখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে, মাহফুজার রহমান গত ১৩ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মটিকে অসত্য তথ্য দিয়েছে। কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’-এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে; তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা ‘মো. মাহফুজার রহমান’-এর মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায়।
এছাড়া ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে জনাব ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’, মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে।
এফিডেভিটে যুক্ত পোট্রেইট ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে হুবহু মিলে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.