নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন তেল ও গ্যাস কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়া

১৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৪

আফগানিস্তানে একটি স্বাধীন তেল ও গ্যাস কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
প্রশাসনিক বিষয়ক মহাপরিচালক নূরুলহক আনোয়ার হাফিযাহুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, প্রশাসনিক কমিশন তেল ও গ্যাস খাতে পৃথকভাবে পরিচালিত আটটি ইউনিটকে একীভূত করে নতুন এই কর্তৃপক্ষের অধীনে আনার নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো তেল ও গ্যাসের উৎপাদন ও আমদানিতে সমন্বয়, শৃঙ্খলা, দক্ষতা, স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
নূরুলহক আনোয়ার আরও জানান, ইমারাতে ইসলামিয়ার এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ভোক্তা এবং সাধারণ জনগণ উপকৃত হবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.