নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তা ইস্যুতে কার্যক্রম বন্ধ রাজধানীর ভারতীয় ভিসা সেন্টারের

২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

নিরাপত্তা শঙ্কায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করা হয়েছে। ১৭ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টার দিকে ভিসা সেন্টার বন্ধ করা হয়।

এর আগে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না। পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

এদিকে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.