নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

তাখার প্রদেশে ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ ধ্বংস

২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫০

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে। জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ইমারতে ইসলামিয়া এধরনের অভিযানগুলো চালায়।

এরই ধারাবাহিকতায় তাখার প্রদেশে অভিযান চালিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে থাকা ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। তাখার প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের তদারকি ও পরিদর্শন কর্মকর্তারা গত এক মাসে এসব খাদ্যপণ্য ও ওষুধ জব্দ করেন।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.