নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ভারতের কেরালায় বাংলাদেশি ট্যাগ দিয়ে এক দলিত হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

ভারতের কেরালা রাজ্যে পালাক্কাড জেলার দলিত হিন্দু সম্প্রদায়ের এক শ্রমিককে বাংলাদেশি ট্যাগ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ভিন্ন রাজ্য থেকে আসা অভিবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

দি অবজারভার পোস্ট নিউজের প্রতিবেদনে গত ২০ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

হত্যার শিকার ব্যক্তির নাম রামনারায়ণ বাঘেল, বয়স ৩১ বছর। সে ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা। কাজের সন্ধানে এক দূর সম্পর্কীয় আত্নীয়ের মাধ্যমে গত ১৩ ডিসেম্বর সে কেরালা রাজ্যের পালাক্কাডে এসেছিল। একটি নির্মাণ সাইটে সে দিনমজুর শ্রমিক হিসেবে কাজ নিয়েছিল।

তার ব্যাপারে জানা যায়, রামনারায়ণ বাঘেল ছিল অত্যন্ত গরিব। মৃত্যুর সময় সে এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছে।

একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে, ফলে সে মারা যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

নৃশংস মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও গ্রামে গভীর শোক তৈরি হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.