নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৬

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক ছিলেন রাও দানিশ আলী। ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ৮টা ৫০ মিনিটের দিকে তাকে গুলি করা হয়। খবর এনডিটিভির।

১১ বছর ধরে এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন দানিশ আলি। তিনি বুধবার রাতে দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত ৮ টা ৫০ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি তাদের থামিয়ে পিস্তল দেখিয়ে হুমকি দেয়। দানিশ আলী কে কমপক্ষে তিনবার গুলি করা হয়, এরমধ্যে মাথায় দুইবার।

গুলি চালানোর আগে, একজন বন্দুকধারী দানিশ আলী কে বলেছিল, ‘তুমি আমাকে এখনো চিনতে পারোনি, এখন তুমি চিনবে।’

দানিশকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তবে হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী সাংবাদিকদের বলেন, ‘তার মাথায় গুলি করা হয়েছিল, মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।’

এর আগে ভারতের বিহারে একদল উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম ফেরিওয়ালাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। গত ৫ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুদের ব্যাপক মারধরের শিকার হয় মুহাম্মদ আতহার। পিটুনির পর তাকে হাসপাতালে চিকিৎসাধীন করা হলে ১২ ডিসেম্বর তার মৃত্যু হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.