| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে এমন একটি সময় গেছে যখন নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র বহন ছাড়া চলাফেরা করা অত্যন্ত কঠিন ছিল। দেশের গ্রাম, জেলা ও প্রদেশের বিভিন্ন সম্প্রদায় নিজস্ব নিরাপত্তার জন্য সশস্ত্র দল প্রস্তুত রাখত এবং নিজেরাই নিরাপত্তা কর্মী নিয়োগ করত।
কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, আমাদের প্রবীণ, সহকর্মী, কর্মকর্তাবৃন্দ নিরস্ত্র অবস্থায় সারাদেশে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারছেন।
গত ২৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের পুলিশ একাডেমির অন্তর্গত কর্মকর্তাবৃন্দের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সকল কথা বলেন।
তিনি ইমারাতে ইসলামিয়ার পুলিশ ও সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেন, যদি আমাদের নিরাপত্তা বাহিনীতে কোন দুর্বলতা থাকত, তবে আমরা এই উন্নত নিরাপত্তা অবস্থার সাক্ষী হতাম না। মহান আল্লাহর অনুগ্রহেই এই নিরাপত্তা অবস্থা নিশ্চিত হয়েছে।
©somewhere in net ltd.