নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

৩০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২০

বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। আগ্রার এই তাজমহল নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সে দাবি করেছে, তাজমহল মূলত একটি মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন। খবর এনডিটিভির।

সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সময় বিজয়বর্গীয় দাবি করে, মমতাজ মহলকে প্রথমে বুরহানপুরে দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ এমন এক স্থানে নেয়া হয়, যেখানে একটি মন্দির নির্মাণের কাজ চলছিল— এরপর সেখানে গড়ে ওঠে তাজমহল।

তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোড়ন তৈরি হয়। মুহূর্তেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র ও বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। বিজয়বর্গীয়র সমর্থকেরা সামাজিকমাধ্যমে বিষয়টিকে ‘ঐতিহাসিক ব্যাখ্যা’ বলে তুলে ধরলেও সমালোচকেরা তার এই মন্তব্যটিকে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.