নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পানির পাইপ দিয়ে মাদক ঢুকাচ্ছে ভারত

০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পানি দেওয়ার প্লাস্টিকের পাইপের ভেতর দিয়ে চকো প্লাস মাদক ঢুকাচ্ছে ভারত।

২৭ ডিসেম্বর (শনিবার) গভীর রাতে উপজেলার আজমতপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ থেকে ১২৩ বোতল চকো প্লাস মাদক উদ্ধার করা হয়।

পরদিন রোববার সকালে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা।

পরে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.