নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

২০২৫ সালে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর হাতে ৮৪ জন কাশ্মীরি মুসলমান হত্যার শিকার ও ৭৪৮৮ জন আটক

০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৮

২০২৫ সালে ৩ জন নারী ও ৭ জন তরুণসহ ৮৪ জন কাশ্মীরি মুসলমানকে হত্যা করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বাহিনী। এর মধ্যে ৩৪ জনকে ভুয়া এনকাউন্টার ও কাস্টোডি হেফাজতে রেখে শহীদ করা হয়েছে।

০১ জানুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে আরও জানানো হয়, ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স, আধাসামরিক বাহিনী ও পুলিশ কর্মীদের হাতে কাশ্মীরি হত্যার ফলস্বরূপ ১১ জন নারী বিধবা হয়েছে এবং ৩৩ জন শিশু এতিম হয়েছে। এছাড়া আবাসিক ঘরসহ ৪১টি মূল্যবান সম্পত্তি ধ্বংস করেছে এই জালিম বাহিনী।

প্রতিবেদনে উল্লেখ করা যে, গতবছরে ৭৪৮৮ জন নিরপরাধ কাশ্মীরিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে কাশ্মীরি স্বাধীনতাকামী সংগঠন হুররিয়াতের কর্মীবৃন্দ, যুবক, ডাক্তার, আলেম, নারী ও সাংবাদিক। আটককৃতদের অনেকের বিরুদ্ধে কালো আইন, জননিরাপত্তা আইন ও বেআইনি কর্মকান্ড প্রতিরোধ আইনের অধীনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.