নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইমারাতে ইসলামিয়ার ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় জালালাবাদের অগ্নিকাণ্ডে বড় বিপর্যয় এড়াল

১৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫

আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের সংঘটিত একটি অগ্নিকাণ্ডে সময়োপযোগী ও দক্ষ অভিযানের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে হেফাজত করেছে নানগারহার পুলিশের ফায়ার সার্ভিস বিভাগ।

ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য বিপুল ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জালালাবাদ শহরের তৃতীয় জেলায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নানগারহার পুলিশ ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার বিভাগের তাৎক্ষণিক ও সুসংগঠিত কার্যক্রমের ফলে আগুন আশপাশের বসতবাড়ি ও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ১৫০ মিলিয়ন আফগানির সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সম্পত্তির প্রায় চার মিলিয়ন আফগানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.