| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কালকিনি সেনাবাহিনীর ক্যাম্প অভিযান চালিয়ে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল বলে জানায় যৌথবাহিনী। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত নাশকতা চালানোর উদ্দেশ্যে রাজনৈতিক পক্ষগুলো এসব সংগ্রহ করছে বলে মনে করা হচ্ছে।
©somewhere in net ltd.