নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন প্রদেশে নির্যাতনের শিকার ১১ নারীকে উদ্ধার করল ইমারাতে ইসলামিয়া

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৭

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন প্রদেশে পারিবারিক সহিংসতার শিকার ১১ নারীকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পরিবার ও স্বজনদের হাতে নিপীড়নের শিকার এসব নারীকে নিরাপদ অবস্থানে নেওয়া হয় এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানান, উদ্ধারকৃত এসব নারী দীর্ঘদিন ধরে নিজ নিজ পরিবারের ভেতরে নানা ধরনের নিপীড়ন ও অবমাননার শিকার হচ্ছিলেন। সমাজে প্রচলিত ক্ষতিকর প্রথা এবং কুসংস্কারের কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া নারীদের বৈধ ও শরিয়াসম্মত অধিকার রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নারীদের শরিয়াভিত্তিক অধিকার লঙ্ঘন করতে না পারে, সে বিষয়ে ইমারাতে ইসলামিয়া কঠোর অবস্থানে রয়েছে। গত মাসে সারা দেশে নারীদের অধিকার সংশ্লিষ্ট এক শতাধিক অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পারিবারিক সহিংসতা, অতিরিক্ত কাবিন, বদল বিবাহ এবং অবৈধ বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ আরিয়ানা নিউজকে জানান, চলতি সৌর বছরে মোট ৮ হাজার ৮৪৬টি অভিযোগ নথিভুক্ত কারা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ হাজার ১৩২টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৭৬১টি অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনসঙ্গত না হওয়ায় ৯৫৩টি অভিযোগ বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সকল নাগরিক কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই বিনামূল্যের ১৯১ নম্বরে যোগাযোগ করে অথবা কেন্দ্র ও প্রদেশে অবস্থিত সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরে সরাসরি উপস্থিত হয়ে তাদের অভিযোগ নিবন্ধন করতে পারবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.