নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

জামায়াত নেতা হত্যার প্রধান আসামি বিএনপি প্রার্থীর জামিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলার আসামি বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে।

এরপর গত ১ ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিনের আবেদন করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.